চ্যানেল আইয়ের পর্দায় আসছে দেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পীদের অংশগ্রহণে ফোক গানের বিশেষ অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে অংশ নেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ সময় পর চ্যানেল আই স্টুডিওতে লাইভ গান পরিবেশন করে নিজের আনন্দ অনুভূতি ব্যক্ত করেন বরেণ্য এই শিল্পী।







