চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুক্তিযুদ্ধের সময় তার এক একটি গান মেশিনগানের ভূমিকা পালন করেছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, বিনোদন
A A
জনপ্রিয় সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, পেছনে দর্শক ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন কিংবদন্তী গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। সেই সাথে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সংগীত ভুবনের তারকারাও। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। গাজী মাজহারুল আনোয়ারের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না এ গায়ক।

তিনি বলেন, ‘স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি যা সৃষ্টি করেছেন, এক একটি সৃষ্টি বাংলাদেশের কঠিন সময়ে শক্তি জুগিয়েছে। সেই মুক্তিযুদ্ধের সময় তার এক একটি গান, মেশিনগানের ভূমিকা পালন করে যুদ্ধে অবদান রেখেছে। তার দেহের মৃত্যু হয়েছে, কর্মের মৃত্যু হবে না। এই বাংলাদেশ, এই মাটি ও মানুষ তাঁকে আজীবন মনে রাখবে।’

স্মৃতিচারণ করে মনির খান আরও বলেন, ‘মৃত্যুর আগে তার ছোট্ট একটি ইচ্ছা ছিল। তিনি কপিরাইট অফিসে গিয়েছিলেন। তার প্রায় ২০ হাজারের বেশি গান আছে। তার যত গান ও লেখা আছে, সব কপিরাইটের মাধ্যমে অধিকারটুকু ফিরে পেতে চেয়েছিলেন। একটি গান যখন জনপ্রিয় হয়, বিভিন্ন ভাবে তা অনেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এটা নিয়ে তার ভেতরে দুঃখ ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি কপিরাইট অফিসে গিয়েছিলেন।’

শিল্পী জানান, গাজী মাজহারুল আনোয়ার তাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন,‘আমি যদি নাও থাকি, তুমি একটু দৌড়ঝাঁপ করে কপিরাইটের ব্যবস্থা করো। যেন আমার গানগুলো শুনে পরবর্তী প্রজন্ম বলতে পারে, ‘এটা দাদার সৃষ্টি’ বা ‘নানার সৃষ্টি’।’

শহীদ মিনার থেকে দুপুর সাড়ে ১২টায় বিএফডিসিতে নেওয়া হবে গাজী মাজহারুল আনোয়ারকে। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। চ্যানেল আই ভবনে দ্বিতীয় নামাজে জানাজা। এরপর গুলশানের আজাদ মসজিদে তৃতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

গাজী মাজহারুল আনোয়ার গত ৬০ বছরে ২০ হাজারের বেশি গান লিখেছিলেন। সংগীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে তিনি একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পদক লাভ করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ৫ বার।

Tags: গাজী মাজহারুল আনোয়ারগানমনির খানলিড বিনোদনসিনেমা
Previous Post

প্রাকৃতিকভাবে হোগলাপাতার উৎপাদন বাড়ছে

Next Post

ধরলা নদীর ভাঙ্গনে দিশেহারা মানুষ

Next Post
ধরলা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা ও নদীর পানি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধরলা নদীর ভাঙ্গনে দিশেহারা মানুষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন, স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT