চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যদি হিমালয় হয়ে’ খ্যাত সংগীতশিল্পী খালিদ আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 18, মার্চ 2024
in বিনোদন
A A
খালিদ বসে আছেন, কালো সানগ্লাস পরা, পেছনে জলাধার. Channel i News - চ্যানেল আই নিউজ

সরলতার প্রতিমা, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, হয়নি যাবারও বেলা, যদি হিমালয় হয়ে দুঃখ আসের মতো শ্রোতাপ্রিয় গানের শিল্পী খালিদ আর নেই। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন শব্দ প্রকৌশলী ঈশা খান দূরে। চিকিৎসকের বরাতে তিনি জানান, সন্ধ্যার পর হৃদরোগে আক্রান্ত হন খালিদ। এরপর দ্রুত গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, হাসপাতালে নেওয়ার পর সাড়ে ৭টায় খালিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানানো হয়, হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন তিনি।

মৃত্যুকালে ‘চাইম’ ব্যান্ডের এই ভোকালের বয়স হয়েছিলো ৬০ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে হবে জনপ্রিয় এই শিল্পীর দাফন।

দীর্ঘ সময়ের মিউজিক ক্যারিয়ারে খুব বেশি গান করেননি খালিদ । অন্য শিল্পীদের তুলনায় কম গান করলেও খালিদের গাওয়া প্রতিটি গানই তুমুল শ্রোতাপ্রিয়তা পায়।

খালিদ ১৯৮১ সালে শুরু করেন গান গাওয়া। আর চাইম ব্যান্ডের সাথে গান গাওয়া শুরু তার দুই বছর পর। চাইম নামেই প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম। তাতে গান ছিল- নাথি খাথি বেলা গেল, তুমি জানো নারে প্রিয়, কীর্তনখোলা নদীতে আমার, এক ঘরেতে বসত কইরা, ওই চোখ, সাতখানি মন বেজেছি আমরা, আমার জন্য রেখো একটা গানসহ আরো দুটি ইংলিশ গান ছিল।

Tags: খালিদগানলিড বিনোদনশিল্পীসংগীতশিল্পী
Previous Post

তারকারাও মজেছেন রিশাদে

Next Post

‘এমন খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের জন্য সহজ হয়’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাঠে ব্যাটিং করছেন, অধিনায়কত্বের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এমন খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের জন্য সহজ হয়’

প্রধানমন্ত্রীর সাথে আইরিশ প্রতিনিধি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইইউ-এ জিএসপি সুবিধার মেয়াদ বাড়াতে আয়ারল্যান্ডের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT