চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিধুকে গুলি করে হত্যা, হুমকি পেয়েছিলেন অরিজিৎ সিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 পূর্বাহ্ন 31, মে 2022
in বিনোদন
A A
অরিজিৎ সিং ও সিধুর ছবি, দুইজনের আলাদা পটভূমিতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই মুহূর্তে বলিউডের সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন অরিজিৎ সিং। তার ভক্ত অনুরাগীর সংখ্যা অগনিত। পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালা খুন হওয়ার পর আলোচনায় অরিজিৎ সিংয়ের নাম।

ভারতীয় গণমাধ্যম বলছে, সিধু প্রকাশ্যে খুন হওয়ার পর সামনে এসেছে নতুন তথ্য। জানা গেল, সিধুর মতো অরিজিতের কাছেও হুমকি দিয়ে ফোন এসেছিল আন্ডারওয়ার্ল্ড থেকে। ২০১৫ সালে এক গ্যাংস্টারের কাছ থেকে ফোন আসত তার কাছে।

মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে অরিজিৎ জানিয়েছেন, ২০১৫ সালে তার ম্যানেজার তারসেন ফোন পায় আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারির থেকে। প্রথমে ৫ কোটি টাকা দাবি করে তারা। এরপর অত টাকা সেই সময় জোগার না হলে ফ্রি-তে বেশ কয়েকটি শো করে দিতে হয় অরিজিৎকে!

অরিজিৎ জানান, ‘এক প্রমোটারের সঙ্গে সেই সময় বাজেট নিয়ে খুব দরদাম চলতে থাকে। অনেক কম টাকায় ও শো করতে বলছিল। সেই প্রমোটারের যোগাযোগ ছিল আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারীর সঙ্গে। যে আমার ম্যানেজারের উপর অনেক চাপ দিয়েছিল। আমি স্টুডিওতে থাকলে ফোন ধরি না। আর পূজারি তারসেনকে চাপ দিচ্ছিল অনেক। ও ভয় পেয়ে আমায় সব জানায়। আমরা পুলিশে অভিযোগ করি।’

জনপ্রিয় এই শিল্পী আরও বলেন, আমি পূজারীকে চিনতামও না। আর আমার কাছে সোজাসুজি কোনও ফোনও আসেনি। আমাকে বলা হয় কয়েকটা শো’তে ফ্রিতে গান গেয়ে দেওয়ার। আর আমার ম্যানেজার সেই দাবি মানতে বাধ্য হয়। টাকার কথা সোজাসুজি কিছু বলা হয়নি আমাকে। আর আমি অত রোজগারও করতাম না।

প্রসঙ্গত, পঞ্জাবি গায়ক সিধুও কয়েক বছর ধরে এরকম ধমকি ফোন পাচ্ছিল বলে জানা গিয়েছে। সোমবারই এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার। ফলে ভারতের বিনোদন জগতে আন্ডারওয়ার্ল্ড-বিতর্ক মাথাচাড়া দিয়েছে আরও একবার। -কইমই

Tags: অরিজিৎ সিংগানগ্যাংগ্যাংস্টারর‍্যাপারসিধুসিনেমা
Previous Post

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাদ্রাসা শিক্ষককে পেটালো বখাটেরা

Next Post

মহামারিতে রূপ নেবে না মাঙ্কিপক্স: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post
মাঙ্কিপক্স ভাইরাসের ভাইরাসের কণিকা মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারিতে রূপ নেবে না মাঙ্কিপক্স: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহৎ ঐতিহাসিক ভবনটি গাছের ছায়ায় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ: নওগাঁর জামায়াত নেতা মন্টুসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT