চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার অন্যের সুরে নাটকের গানে আরফিন রুমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 22, অক্টোবর 2024
in বিনোদন
A A
আরফিন রুমি নাটকের গানে পারফর্ম করছেন, ব্যাকগ্রাউন্ডে আলো ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতশিল্পী আরফিন রুমি সাধারণত নিজের সুরে গান করেন। অডিও আর সিনেমা মিলিয়ে তিন-চারবার করে এর ব্যতিক্রম ঘটেছে। এবার অন্যের সুরে নাটকের জন্য গান গাইলেন তিনি।

এর শিরোনাম ‘প্রাণসখিয়া’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পল্লবী রায়। ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকের জন্য তৈরি হয়েছে গানটি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মালাইকা চৌধুরী।

নাটকটির মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকার অভিষেক হচ্ছে অভিনয়ে। ‘সন্ধিক্ষণ’ গল্পটি মেহজাবীনের।

অন্যের সুরে নাটকের গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নাটক বলেই এই কাজ করতে রাজি হওয়া। আমার ওপর তার অধিকার আছে। গলা অনুযায়ী তিনি গানটিতে আমাকে কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচন করেছেন। আমাদের মধ্যকার সম্পর্ক অন্যরকম। তাকে ধন্যবাদ দেবো না। এর দরকারও নেই! তিনি আমার অন্তরেই আছেন। ‘প্রাণসখিয়া’ অনেক সুন্দর একটি গান। এর লেখা ও সুর দারুণ। নতুন প্রজন্মের সুরকার নাভেদ পারভেজ ও গায়িকা পল্লবী রায়ের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে আশা করি।’

‘প্রাণসখিয়া’ গানের কথা লিখেছেন ওয়াসিক সৈকত। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। তিনি বর্তমানে বাংলাদেশে। নাভেদ বলেন, ‘সুর করার পরই মনে হয়েছে এই গানে আরফিন রুমির কণ্ঠ মানাবে। তবে তিনি সাধারণত অন্যের সুরে গান করেন না। কিন্তু রাজ ভাইয়ের সুবাদে এটা সম্ভব হয়েছে। আর পল্লবী রায় আমার সুর করা বেশ কিছু গান আগে গেয়েছে। সেগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আশা করি, নতুন গানটি সব শ্রেণির শ্রোতার মন জয় করবে।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ এবং ‘তারকাঁটা’র সব গানের সুর ও সংগীত পরিচালনা আরফিন রুমির। এছাড়া ‘সম্রাট’ সিনেমার জন্য দুটি গান করেছেন তিনি। সর্বশেষ ২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমার সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এছাড়া এসব গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সর্বশেষ সিনেমা ‘ওমর’-এ সোমেশ্বর অলির কথা ও স্যাভির সুর-সংগীতে ‘রব জানে’ গানে কণ্ঠ দেন আরফিন রুমি। বড় পর্দার জন্য অন্যের সুরে গাওয়া তার গানের তালিকায় আরও আছে ‘এই তো প্রেম’ সিনেমায় হাবিব ওয়াহিদের সুর-সংগীতে ‘হৃদয়ে আমার বাংলাদেশ’, ‘কুসুমপুরের গল্প’তে ফেরদৌস ওয়াহিদের সুরে ‘ঝলমল জলসা’ এবং ‘নদীর বুকে চাঁদ’ সিনেমায় শওকাতের সুর-সংগীতে ‘ও প্রিয়তমা’।

Tags: আরফিন রুমিলিড বিনোদনসন্ধিক্ষণ
Previous Post

পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা করবে আইএমএফ

Next Post

৫১ মাসের বকেয়া বেতনের দাবিতে পলিটেকনিক শিক্ষকদের মানববন্ধন

Next Post
পলিটেকনিক শিক্ষকদের মানববন্ধন, বেতন বকেয়া ও মানবাধিকার বিষয়ক প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

৫১ মাসের বকেয়া বেতনের দাবিতে পলিটেকনিক শিক্ষকদের মানববন্ধন

ব্যারিস্টার সুমনকে দেখা যাচ্ছে, তিনি একজন বাংলাদেশি আইনজীবী. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT