চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পীদের নিয়ে ‘বাজে মন্তব্য’ না করতে অনুরোধ করেছিলেন আকবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 13, নভেম্বর 2022
in বিনোদন
A A
সুস্থ কণ্ঠশিল্পী আকবর স্টেজ শো ও গানে ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিকশা চালক থেকে ইত্যাদির মঞ্চে গানের সুযোগ পেয়ে ভাগ্য খুলে যায় আকবরের। ২০০৩ সাল থেকে তিনি গান করে পরিচিতি অর্জন করেন।

সেই সুবাদে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে গান করেছেন আকবর। তবে জীবনের শেষ সাত বছর নানা রকম অসুস্থতায় ভোগেন এই শিল্পী।

বছর খানেক আগে আকবর যখন রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি ছিলেন, তখন চ্যানেল আই অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ফেসবুকে অনেকেই শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করে। এটা দেখে আমি ভীষণ কষ্ট পাই।’

দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে অনুরোধ করে আকবর বলেছিলেন, প্লিজ আপনারা শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করবেন না।

আকবর আরও বলেছিলেন, কাউকে নিয়ে বাজে কথা বলার আগে ভেবে চিন্তে বলা উচিত। দেশের বড় বড় শিল্পীরা সবাই চলে যাচ্ছে। আপনারা অবহেলা কইরেন না। আপনাদের দোয়া পেলে আমাদের ভালো লাগে।

সেই সাক্ষাৎকারে আকবর এও বলেছিলেন, সব শিল্পীরা খারাপ না। সবাই খারাপ হলে এই পৃথিবী থাকতো না। আমি আকবর মানুষটা খারাপ না। আমি খুনি না, কোনো দোষ করিনি। রাস্তায় চলেছি, গান করেছি কিন্তু কখনো কারও ক্ষতি করিনি। দয়া করে আমাকে কেউ খারাপ কথা বলবেন না। আমার খুব ইচ্ছে হচ্ছে অনেকদিন গান করি। আবার মানুষের মধ্যে গিয়ে গান করি।

সেদিন হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদছিলেন আর কথা বলছিলেন আকবর। তার শরীরজুড়ে ছিল ঘা। তিনি বলছিলেন, অসহ্য যন্ত্রণা সইছেন।

হাসপাতালের বেডে শুয়ে আকবর সুস্থ হয়ে আবার গানে ফিরতে চাইছিলেন আকবর। কথায় কথায় মৃত্য ভয় পাচ্ছিলেন। আর বলছিলেন, আমার যদি কিছু হয় তবে একমাত্র মেয়ে অথৈ-এর কী হবে!

কান্নায় ভেঙে পড়ে আকবর তখন বলেন, এই মেয়েটা ছাড়া আমার রক্তের আর কেউ। আমি চলে গেলে আমার মাকে কে দেখবে! আমার মা লেখাপড়ায় ভালো। নিজ যোগ্যতায় আমার মা ভালো স্কুলে পড়তে পারবে। আমার মা একেবারে অবুঝ শিশুর মতো। এই মায়ের জন্য হলেও আমি বাঁচতে চাই।  দেশের মানুষদেরও বলছি, আমি যদি না থাকি আমার এই মাকে আপনারা দেখবেন।

৫৩ বছর বয়সে রবিবার ৩টার দিকে দুপুরে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর। সোমবার (১৪ নভেম্বর) জন্ম শহর যশোরে মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন ‘হাত পাখার বাতাস’ খ্যাত শিল্পী।

Tags: আকবরগানমামেয়েশিল্পীসিনেমা
Previous Post

ইংল্যান্ড কি পারবে বিশ্বকাপ জিততে

Next Post

২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Next Post
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, ভোটের প্রতীক ও বাংলাদেশ লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আবহাওয়া সংক্রান্ত চিত্র, বায়ুচাপ ও বাতাসের দিক নির্দেশক. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে সামান্য কমতে রাতের তাপমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT