চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়ক আকবর আর নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 13, নভেম্বর 2022
in - সেমি লিড, বিনোদন
A A
সুস্থ কণ্ঠশিল্পী আকবর স্টেজ শো ও গানে ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চ থেকে উঠে আসা গায়ক আকবর আর নেই। রবিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন আকবরের স্ত্রী কানিজ ফাতিমা।

এদিন দুপুর সাড়ে ৩টার দিকে কান্না জড়িত কণ্ঠে কানিজ ফাতিমা বলেন, আমার সব শেষ। সবাইকে রেখে মানুষটা উড়াল দিলো। আমি এখন কী নিয়ে থাকবো!

তিনি জানান, রবিবার দুপুর ৩টার দিকে শেষ নিশঃশ্বাস ত্যাগ করেন আকবর। বর্তমানে তার মরদেহ রাজধনীর পিজি হাসপাতালে রয়েছে। সেখান থেকে মিরপুর ১ নম্বরের বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 

 

অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন আকবর। তিনি ডায়াবেটিসের পাশাপাশি দুই বছর ধরে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়। গত জানুয়ারি থেকে তিনি বিছানায়।

আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তাঁর ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। গেল মাসে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তাঁর কিডনি ও লিভারের সমস্যা।

এ জন্য আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

Tags: আকবরইত্যাদিগানলিড বিনোদনসিনেমা
Previous Post

গাজীপুরে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

Next Post

বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post
বাংলাদেশে তৈরি পণ্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

পাকিস্তানের সমর্থকদের মাঠে মিছিল ও স্লোগান, ভারতকে মিস করছে তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে মিস করছে পাকিস্তানের সমর্থকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT