চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুবাবা কী এমন ভুল বলেছে যে তাকে ট্রল করতে হবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 30, অক্টোবর 2023
in বিনোদন
A A
একজন মহিলা হাসিমুখে, চশমা পরা, আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের জেরে ট্রলের শিকার হচ্ছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। বিশেষ করে ‘মুজিব’ ছবির প্রিমিয়ার ছবি দেখে প্রতিক্রিয়ায় জানানোতে অনেকেই ট্রল ও রোস্ট করেছেন!  বিষয়টিকে ‘বাড়াবাড়ি হয়ে গেছে’ উল্লেখ করে লুবাবার মা জাহিদা ইসলাম জানান, এগুলো নিয়ে লুবাবা ও পুরো পরিবার বিরক্ত। তাই ট্রলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোমবার লুবাবার মা চ্যানেল আই অনলাইনকে জানান, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। সুস্থ হলেই দেশের প্রচলিত সাইবার আইনে ব্যবস্থা গ্রহণ করবেন।

লুবাবার মা জাহিদা ইসলাম বলেন, “লুবাবা বলেছে, কেন্দে দিছি। ও কি এমন ভুল বলেছে? এই কথাটা নিয়ে এতো ট্রল হয় তাহলে ওর মতো বাচ্চা মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। হুমায়ূন আহমেদের ‘মরিলে কান্দিস না’ গানে কান্দিস ও কি তাহলে ভুল শব্দ! যারা লুবাবার সামান্য এই কথা নিয়ে ট্রল করছে, তারা কনটেন্টের ভিউ বাড়ানোর জন্য এগুলো করে লুবাবাকে ছোট করছে। লুবাবা বয়সে এখনো অনেক ছোট। তাকে নিয়ে যে ট্রল করা হচ্ছে এগুলো তার মেন্টাল গ্রোথে প্রভাব ফেলছে। সে অনেক বাংলা শব্দ না বুঝে ইংরেজি শব্দ ট্রান্সলেট করে দেখছে তারপর মন খারাপ করছে।”

“লুবাবা টিকটক করে না। তার নামে টিকটকে এবং ফেসবুকে ফেক একাউন্ট খোলা হয়েছে। সেখান থেকে ম্যাসেজ ছড়ানো হচ্ছে। ওগুলোতে অনেক ফলোয়ার্স। সেখানে লুবাবা সেজে বাজে কথা বলছে। পরে ওই আইডি থেকে কোনো ক্রাইম হলে এই দায় তো আমরা নেব না। লুবাবার যে আইডি পেইজ ইনস্টাগ্রাম আছে সেটা তার বাবা মামা ইউজ করে। এর বাইরে লুবাবা কিছু স্পর্শ করে না।”

লুবাবার মা জানান, মানুষ লুবাবাকে ভুল বুঝছে। এসব কারণে শিগগির কঠোরভাবে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন লুবাবার মা জাহিদা ইসলাম।

‘মুজিব’ সিনেমা দেখেও লুবাবার মন্তব্য ঘিরে সমালোচনা হচ্ছে। এ প্রসঙ্গে তার মা বলেন, সিনেমা দেখে সে যতটুকু বুঝেছে তাই বলেছে। এমনকি সিনেমা দেখে সে কান্না করে। এটা নিয়ে আমাদের অভিযোগ নেই। কিন্তু অযথা ট্রল করলে আমরা ছাড় দেব না। লুবাবার দাদার (প্রয়াত অভিনেতা আবদুল কাদের) অনেক সুনাম আছে। আসলে শিশুশিল্পী অনেক আছে। আমরা মনে করি, অনেকেই হিংসা করে এগুলো করছে। মিডিয়াতে আরও চাইল্ড আর্টিস্ট আছে। সাংবাদিক বা ইউটিউবার যারা আছে তারা কেন লুবাবার ইন্টারভিউ নেয়? এসব কারণে লুবাবার উপর হিংসে করে এগুলো করছে।

অনেকেই বলে থাকেন, আপনার শিখিয়ে দেওয়া কথাগুলো লুবাবা বলে। উত্তরে লুবাবার মা জাহিদা বলেন, কথাগুলো লুবাবা যখন বলে আমি তো ক্যামেরার সামনে থাকি না। এমনকি তার পাশেও থাকি না। তাহলে আমি শিখিয়ে দেই কীভাবে? লুবাবা যে কথাগুলো বলে, সে তার নিজের কথাগুলোই বলে। সে কারো থেকে শুনে বলে না।

 

Tags: অভিনয়আবদুল কাদেরটিকটকট্রলনাটকফেসবুকমুজিবলিড বিনোদনসিনেমাসিমরিন লুবাবা
Previous Post

‘এন্টার্কটিকায় আজ যেখানে বরফ, এককালে সেখানে ছিল নদী-গভীর জঙ্গল’

Next Post

অবসর নিয়ে ভাবছেন না সাকিব

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ক্যাপ পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসর নিয়ে ভাবছেন না সাকিব

গাজীপুরে বিক্ষোভরত শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, এক শ্রমিকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT