চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ৩ শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 24, জুন 2024
in - সেমি লিড, জনপদ, পাবনা
A A

পাবনা জেলার সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

চরতারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামানিকের দুই ছেলে নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন (১৪) ও গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১০) এবং চর তারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নূর হোসেন (১০)।

স্থানীয়রা জানান, কয়েক বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে চারজন ডুবে যায়। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। সেসময় ছোট দুজনকে বাঁচাতে গিয়ে বড়ভাই ছাব্বিরেরও মৃত্যু হয়।

নিহত দুই শিশুর বাবা আলাল প্রামানিক বলেন, আমি এখন কেমন করে বেঁচে থাকবো। আমিতো একেবারে শেষ হয়ে গেলাম। দুই ছেলে একই সঙ্গে দুনিয়া ছেড়ে চলে গেল।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যুর খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটা খুবই বেদনাদায়ক।

এসময় তিনি বলেন, এখন নদীতে পানি বাড়ছে। তাই সন্তানদের দেখে রাখার পরামর্শ দেন তিনি।

Tags: পদ্মাপানিতে ডুবে মৃত্যু
Previous Post

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে সরকার: নানক

Next Post

এবারের হজে ১ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে: সৌদি স্বাস্থ্যমন্ত্রী

Next Post
মুসল্লিরা কাবা শরিফের কাছে প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের হজে ১ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে: সৌদি স্বাস্থ্যমন্ত্রী

অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে ব্যাটে আমন্ত্রণ অস্ট্রেলিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT