চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালো না খেললে সমালোচনা হবেই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 29, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স

ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ডাচদের বিপক্ষে সিরিজের আগে বেশ সতর্ক টিম টাইগার্স। শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলটির বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না লাল-সুবজের দল। টি-টুয়েন্টিতে সবশেষ দুটি সিরিজ জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষেও ধারা বজায় রাখতে চায় লিটন দাসের। আর ব্যর্থ হলে সমালোচনা মেনে নিতে প্রস্তুত কোচ ফিল সিমন্স।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। তার আগের দিন সংবাদ সম্মেলনে এসেছেন ফিল সিমন্স। জানালেন, নেদারল্যান্ডসকে সমীহের চোখে দেখেছেন তিনি। তার মতে, অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে হারলেও সমালোচনা হয়।

বলেছেন, ‘অস্ট্রেলিয়ার কাছে হারলেও তো সমালোচনা হবে। টেবিলের নিচের কোনো দলের কাছে হারলেও হবে, এর মানে এই না তারা খারাপ দল। নির্দিষ্ট দিনে ভালো না খেললে আমরা সমালোচনা ডিজার্ভ করি। যদি আমরা ভালো খেললেও তারা আমাদের হারিয়ে দেয় তখন তারা প্রশংসা পাওয়াটা ডিজার্ভ করে। কার কাছে হারছি তা নিয়ে আমরা ভাবছি না। খেয়াল রাখতে হবে যেন আমরা ভালোভাবে খেলতে পারি, যদি পারি তাহলে আমার মনে হয় আমরা জিতব।’

নেদারল্যান্ডসকে ছোটো দল বলে হালকা করে দেখার সুযোগ নেই মনে করেন সিমন্স। তারাও আন্তর্জাতিক ক্রিকেটে খেলে। সিমন্স মনে করিয়ে দিয়েছেন নেদারল্যান্ডস সর্বশেষ দুটি বিশ্বকাপেই খেলেছে। তাই তাদেরকে পিছিয়ে রাখার সুযোগ নেই।

বলেছেন, ‘তিনটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলছি আমরা। ন্যাশনাল নয়, তারা ইন্টারন্যাশনল দল। তারা আগের দুই বিশ্বকাপ খেলেছে। ভালো খেলেছে। বর্তমান বিশ্বে সবাই ভালো দল। ক্রিকেটে এভাবে কাউকে ছোট করতে পারবেন না। সবাই ভালো ক্রিকেট খেলছে। আমাদেরও ভালো ক্রিকেট খেলা চালিয়ে যেতে হবে।’

Tags: নেদারল্যান্ডসবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসিমন্সসিলেট
Previous Post

চট্টগ্রাম বন্দরে একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

Next Post

বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন: মমতা বন্দ্যোপাধ্যায়

Next Post
ভারতের প্রধানমন্ত্রী মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন: মমতা বন্দ্যোপাধ্যায়

১২২ জন মিয়ানমার জলসীমায় প্রবেশ করা জেলেকে কোস্টগার্ড ফিরিয়ে আনছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার জলসীমায় প্রবেশ করা ১২২ জেলেকে ফেরত আনল কোস্টগার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT