চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা চালুতে সরকারের সহায়তা চায় সিমেড হেলথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 অপরাহ্ন 02, নভেম্বর 2022
in স্বাস্থ্য
A A
বৈঠকে বসে আলোচনা করছে পাঁচজন ব্যক্তি, কিছু ল্যাপটপ ও নোটবুক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে রেফারেল সিস্টেমের বাস্তবায়ন নেই। ফলে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষ সামান্য অসুস্থ বোধ করলেও বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়। সাধারণ রোগীর ভিড়ে জটিল রোগীর বঞ্চিত হয় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণের। এই অবস্থা থেকে বেরিয়ে এসে ডিজিটাল পদ্ধতিতে ডোর টু ডোর চিকিৎসা, রেফারেল সিস্টেম ও রোবোটিকস সেবা সহ বিভিন্ন আধুনিকতায় চিকিৎসার মডেল নিয়ে কাজ করছেন বেসরকারি প্রতিষ্ঠান সিমেড হেলথ।

বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রতিরোধমূলক এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা একজন ব্যক্তি এবং জাতির মোট স্বাস্থ্যসেবার ঝুঁকি, খরচ এবং সময়কে কমিয়ে দিতে পারে। অথচ বাংলাদেশে স্বাস্থ্যসেবা দীর্ঘকাল ধরে শুধুমাত্র রোগ নিরাময়ভিত্তিক চিকিৎসাতেই সীমাবদ্ধ রয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের কারণে দেশে এখন একটি শক্তিশালী ডিজিটাল অবকাঠামো রয়েছে। যা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে সবার জন্য সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলবে বলে মত বিশেষজ্ঞদের।

বুধবার ২ নভেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশে ডিজিটাল স্বাস্থ্যসেবার সম্ভাবনা শীর্ষক একটি গোলটেবিল আলোচনায় সিমেড হেলথের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল মামুন এসব কথা বলেন।

তিনি জানান, সিমেডের মডেল অনুযায়ী বাংলাদেশের স্বাস্থ্যসেবা শিল্পের বর্তমান অবস্থা এবং ব্যয় কমাতে প্রতিরোধমূলক এবং প্রাথমিক যত্নের প্রয়োজনীয়তা, প্রতিটি ব্যক্তির ডিজিটাল স্বাস্থ্য অ্যাকাউন্ট থাকা, প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক হবে।

এর সীমাবদ্ধতা উল্লেখ করে সিমেডের এই চেয়ারম্যান জানান, বেসরকারি সংস্থা পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় ৬০ টির অধিক ইউনিয়নে ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এই ক্ষেত্রে কাজ করতে পারলে সারাদেশে একটি সুন্দর মডেল প্রতিষ্ঠিত হবে পারে। এই মডেল অনুযায়ী সারাদেশে স্বাস্থ্যসেবা দেয়া গেলে আধুনিক মানের সেবা দেওয়া যাবে। এর সাথে কোন এলাকায় কোন রোগের প্রাদুর্ভাব সে অনুযায়ী অগাম ব্যবস্থা নেয়া যাবে।

আব্দুল্লাহ আল মামুন জানান, সিমেড হেল্থ একটি স্বাস্থ্য-প্রযুক্তি স্টার্টআপ যা স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ৩৬০ ডিগ্রি স্বাস্থ্যসেবা প্রদান করে। এটি ৩ দশমিক ৩ মিলিয়ন মানুষকে ডিজিটাল স্বাস্থ্যসেবা দেবার মাধ্যমে সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট গোল নিশ্চিত করতে এগিয়ে যাচ্ছে। এইমস ল্যাব (ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) থেকে শুরু হয়ে সিমেড অগণিত পুরস্কার পেয়েছে যেমন: এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯, সীডস্টার্স গ্লোবাল ইনোভেশন প্রাইজ ২০১৮, ডিবিএস-এনইউএস সোশ্যাল ভেঞ্চার চ্যালেঞ্জ ২০১৮-এ উদ্ভাবনী সোশ্যাল এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ থেকে উদ্ভাবন অনুদান পেয়েছে। সুস্বাস্থ্য প্ল্যাটফর্মের মাধ্যমে, সিমেড ডিজিটাল হেলথ কর্নার একটি কর্পোরেট স্বাস্থ্যসেবা প্রকল্প এবং সুস্বাস্থ্য সেবা কেন্দ্র ফার্মেসি দ্বারা প্রদত্ত একটি কমিউনিটি স্বাস্থ্যসেবা সমাধান শুরু করেছে।

এছাড়া জেনারেল প্র্যাকটিশনার (জিপি) মডেল- একটি দোরগোড়ায় প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা যেখানে একটি পরিবারকে শুধুমাত্র ১০০ টাকা হেল্থ কার্ডের মাধ্যমে মাসজুড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সিমেড বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে এবং পিকেএসএফ, ইউনিসেফ, ব্র্যাক এর সাথে কাজ করে।

গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন, সিমডের সিইও মো. আশরাফ দাউদ, প্রতিষ্ঠানটির ডিরেক্টর ও হেড অব গ্রোথ মইন এইচ চৌধুরী, হেড অব মেডিকেল সার্ভিসেস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. এ কে এম নাজমুল ইসলাম, হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

Previous Post

ফিরে দেখা বাচসাস

Next Post

জেলহত্যা দিবস আজ

Next Post
চ্যানেল আই অনলাইন, জেলহত্যা দিবসের স্মরণে চারজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলহত্যা দিবস আজ

চতুর্দশ জেলহত্যা স্মরণে চারজন শহীদ মুক্তিযোদ্ধার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানব সভ্যতার এক কলঙ্কিত অধ্যায় জেলহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT