চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমানার দুই পুত্রের ছবি, এক রাশ হাহাকার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 04, জুন 2024
in বিনোদন
A A
দুই শিশু সীমান্তে দাঁড়িয়ে, সামনে বড় ছবি ও লেখা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (৪ জুন) দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিহ হয় অভিনেত্রী সীমানার প্রথম জানাজা। হাসপাতালের হিমঘর থেকে অভিনেত্রীর মরদেহবাহী গাড়িটি পৌঁছানোর আগেই নানীর সাথে চ্যানেল আইয়ে পৌঁছান দুই ছেলে শ্রেষ্ঠ ও স্বর্গ। তাদের মা যে পৃথিবী ছেড়ে চলে গেছে, এটুকু বোঝার বয়স তাদের হয়নি।

চ্যানেল আইয়ের মূল ভবনে সকাল থেকেই সীমানার ছবিসহ রাখা হয়েছে শোক বই। শ্রেষ্ঠ ও স্বর্গ মায়ের সেই ছবি দেখে মহা কৌতুহলী। বার বার ছবির দিকেই যেন চোখ যাচ্ছিলো তাদের! চ্যানেল আই অনলাইনের বিনোদন প্রতিবেদক বিষয়টি বুঝতে পেরে শ্রেষ্ঠ ও স্বর্গকে মায়ের ছবির কাছে নিয়ে যান। মুঠোফোনে মুহূর্তটি ক্লিকও করেন।

সীমানার দুই শিশুপুত্রকে নিয়ে চ্যানেল আই অনলাইনে প্রকাশিত হয়- ‘সীমানার দুই অবুঝ শিশু জানেনা, তাদের মা আর ফিরবে না’ শিরোনামে একটি প্রতিবেদন। পরে শ্রেষ্ঠ ও স্বর্গের এই ছবিটি নিজের ফেসবুকেও শেয়ার করেন প্রতিবেদক নাহিয়ান ইমন।

মুহূর্তেই বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে যায় সীমানার দুই শিশুপুত্রের ছবিটি। ব্যক্তিগত ভার্চুয়াল দেয়ালে যা শেয়ার করছেন সীমানার সহ-অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ দর্শকও। বলছেন, হৃদয়জুড়ে হাহাকার তৈরী করছে শ্রেষ্ঠ ও স্বর্গর এই ছবি!

ছবিটি দেখে হৃদয় ছুঁয়ে যায়নি, এমন মানুষ পাওয়া দুস্কর। অভিনেত্রী শাহনাজ খুশী ছবিটি শেয়ার করে লিখেছেন,“সীমানা…! তুই কি দেখতে পাচ্ছিস তোর প্রাণের বাচ্চা দুইটাকে? এত পাহাড় সম বেদনায় ভারী ছবি আমি কখনও দেখেছি বলে মনে পড়ে না!”

অভিনেত্রীর শেয়ার করা সেই ছবিতে আড়াই শতাধিক মন্তব্য। সব মন্তব্যকারীরাই বলছেন, হৃদয়ে ক্ষত তৈরী করেছে ছবিটি! জান্নাত সুমি নামের একজন ছবিটি দেখে মন্তব্যে লিখেছেন,“আমারও দুটা ছেলে সেম বয়সি হয়ত হবে। বাবু দুটার ছবি দেখে সত্যি চোখের পানি আটকাতে পারলাম না। আল্লাহ ওদের সুস্থ রেখ আর নিরাপদে রেখ। আমি নিজেও ১০ বছর বয়সে মাকে হারিয়েছি।”

দুটি শিশু মা ছাড়া সিমান্তে দাঁড়িয়ে, বড়টি ছোটটির পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ জ্যেষ্ঠ বিনোদন সাংবাদিক সৈকত সালাহউদ্দিন ছবিটি শেয়ার করে লিখেছেন, “যাদের সন্তান ছোট তাদের বুকে অনেক ধাক্কা দেয় এই ছবি। সীমানা সীমানা পেরিয়ে গেলেন।
ভালো থাকুন ওপারে।”

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ছবিটি শেয়ার করে লিখেছেন, “আর কিছুই বলার নেই…। শ্রেষ্ঠ আর স্বর্গ! অবুঝ দুই সন্তান সীমানার। মা হীন জীবন তোমাদের বাবা। তবুও মানুষ হও। সেই আশীর্বাদ রইলো।” শ্রাবন্তী, রুহি, শখ, নওশাবাসহ বহু অভিনয়শিল্পী ছবিটি শেয়ার করে নিজেদের অনুভূতি শেয়ার করেছেন।

ছড়িয়ে যাওয়া ছবিটিতে দেখা যায়, সীমানার দুই পুত্র একে অন্যকে জড়িয়ে আছে। ছোট ভাই স্বর্গকে পরম মমতায় নিজের গালের সাথে চেপে ধরেছেন শ্রেষ্ঠ! মায়ের অনুপস্থিতিতে যেন মুহূর্তে সাত বছরের শ্রেষ্ঠ বনে গেছেন অভিভাবক! তাদের উপরে সাদাকালো ডিজিটাল ফ্রেমে বড় করে প্রয়াত সীমানার ছবি, নিচে লেখা ‘আমরা শোকাহত’!

Tags: অভিনেত্রীলিড বিনোদনসীমানাস্বর্গহাহাকার
Previous Post

এ ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ডিলার সম্মেলন

Next Post

‘শফী আহমেদ নামটিই গণতন্ত্রের প্রতিশব্দ’

Next Post
শফী আহমেদ স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শফী আহমেদ নামটিই গণতন্ত্রের প্রতিশব্দ’

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মানুষ পানিতে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT