চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে আমিনুলদের রজতজয়ন্তী উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 অপরাহ্ন 26, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অতিথিরা কেক কাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০০ সালের ২৬ জুন টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। স্মরণীয় মাইলফলকের ২৫ বছর পূর্ণ হওয়ার দিন প্রথম টেস্টের স্কোয়াডে থাকা সদস্যদের নিয়ে রজতজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উত্তর প্লাজায় বিকাল ৪টায় শুরু হয় রজতজয়ন্তীর অনুষ্ঠান। সাদা পোশাকে দেশের প্রথম সেঞ্চুরিয়ান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রথম টেস্টের সতীর্থদের বিশেষ ব্লেজার উপহার ও ফুলেল শুভেচ্ছা জানান।

রজতজয়ন্তীতে সতীর্থদের নিয়ে গল্প শুনিয়েছে আমিনুল। পাশাপাশি দিয়েছেন দেশের ক্রিকেটে উন্নয়নে নতুন কিছু ঘোষণা। উন্মোচন করেছেন দেশের ক্রিকেটের প্রথম অনার্স বোর্ড। সেখানে বাংলাদেশের টেস্ট খেলুড়েদের নাম থাকবে। এছাড়া ক্রীড়া মন্ত্রনালয় দেশের একশো স্কুলে উন্নতমানের উইকেট তৈরি করে দেয়ার ঘোষণাও দেয়া হয় সেখানে।

গত শনিবার রজতজয়ন্তীর আয়োজন করছে বিসিবি। সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার লক্ষে ৭ বিভাগীয় শহরে নানা কিছুর আয়োজন করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। সেই ধারাবাহিকতায় মিরপুরে প্রথম টেস্ট সদস্যদের নিয়ে পুনর্মিলনীর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হোম অব ক্রিকেটের নর্থ প্লাজায় আমিনুল, হাবিবুল বাশার, মোহাম্মদ রফিকসহ দেশের প্রথম টেস্টের তারকারা উপস্থিত থাকলেও ব্যক্তিগত কারণে ছিলেন না প্রথম টেস্টের অধিনায়ক নাইমুর রহমান, আকরাম খান, খালেদ মাসুদ, আল শাহরিয়ার রোকন, মঞ্জুরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বিসিবি সভাপতি এবং এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুভেচ্ছা বক্তব্য দেন। পরে একে একে মঞ্চে আসেন প্রথম টেস্ট দলের উপস্থিত সদস্যরা। প্রথম টেস্টের খেলোয়াড় ও কোচ, ম্যানেজার মঞ্চের পাশে থাকা জার্সিতে অটোগ্রাফ দেন। এরপর তাদের হাতে ফুল ও ব্লেজার পরিয়ে দেন বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা।

প্রত্যেকে প্রথম টেস্টের স্মৃতিচারণ করেন। সব মিলে ক্রিকেটার, কোচ ও ম্যানেজার একসঙ্গে তিনবার মঞ্চে ওঠেন। তাদের গ্রুপ ছবি, কেক কাটা এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) স্মারক উপহার দেয় টেস্ট দলকে। বিএসজেএ’র দেওয়া স্মারকে কাঠের ফ্রেমের মধ্যে ক্রিকেটারদের ফুটিয়ে তোলা হয়।

টেস্ট মর্যাদা প্রাপ্তির ওই দিনের স্মৃতিচারণ করে আমিনুল বলেন, ‘পোর্টসমাউথ ক্লাবে ক্রিকেট খেলি তখন। একটি টিভি চ্যানেল লর্ডসে লাইভ অনুষ্ঠান করছিল যে, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেতে পারে। ওই অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম। তখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল। সেদিন উপস্থিত থাকতে পেরে সবসময় গর্ববোধ করি।’

বিসিবি সভাপতি বলেন, ‘এখানে আমরা যারা আছি প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবো। সবার কাছে দাবি, আপানারা আমাদের সাহায্য করবেন। যেন আমরা দ্রুত একটি আইসিসি টুর্নামেন্ট জিততে পারি।’

তিনি বলেন, ‘আমি ২৬ দিন বোর্ডে এসেছি। একদিনের মধ্যে কয়েকটি প্রোগ্রাম নিয়ে এগোচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয় সবদিক থেকে সাহায্য করছে। এখানে যারা আজ উপস্থিত নেই তাদেরও মনে করছি। প্রথম টেস্টে যারা ছিলেন তারা সবাই নিজেদের নিয়ে গর্ব করার মতো। প্রতিটি প্রথমের ছিলাম আমরা। প্রথম উন্মাদনা, প্রথম হতাশা, প্রথম জয় উদযাপন সবই একেকটা আলাদা ব্যাপার। আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন। আমাদের সাহায্য করবেন।’

Tags: আমিনুলবিসিবিমিরপুররজতজয়ন্তীলিড স্পোর্টস
Previous Post

গাজায় হামাসের আক্রমণে ৭ ইসরায়েলি সেনা নিহত

Next Post

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার দায়িত্বে রদবদল

Next Post
ঢাকার পুলিশ সদর দপ্তর ভবনের সামনে ডিএমপির লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার দায়িত্বে রদবদল

বাংলাদেশ ব্যাংকের লোগো সহ ডলার ব্যাংকনোটের বিশাল সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT