চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলার মুক্তির খবর নেই, তবু সালমানের ছবির অগ্রিম বুকিং শুরু!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
অভিনেতা সলমন খানের intense লুক, সিনেমার পোস্টার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ও এ আর মুরুগাদোস পরিচালিত ছবি ‘সিকান্দার’। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, প্রতীক বারবার এবং সত্যরাজ।

যদিও ছবিটির গল্প এবং এর প্লট সম্পর্কে এখনও খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি, তবে ভক্তদের জন্য এটাই যথেষ্ট যে সালমান খানকে আবারও দাবাং স্টাইলে বড় পর্দায় দেখা যাবে।

সূত্রের খবর, ইতোমধ্যেই ছবিটির আন্তর্জাতিক অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে এর মুক্তির তারিখ বা বুকিং তারিখ সম্পর্কে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

বলিউড হাঙ্গামা একটি প্রতিবেদনের ভিত্তিতে জানিয়েছে যে, ছবিটি ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। কারণ সালমান খান প্রতি বছর ঈদ বা বড়দিন উপলক্ষে তার ছবি নিয়ে আসেন, তাই ভক্তরা ধরে নিচ্ছেন ছবিটি মুক্তি পেতে পারে মার্চের শেষের দিকে।

ইতোমধ্যেই যেহেতু ৩০ মার্চ শোগুলির জন্য আন্তর্জাতিক অগ্রিম বুকিং করা হচ্ছে, এটিও একটি কারণ যে এটি চলচ্চিত্রের মুক্তির তারিখ হিসাবে বিবেচিত হতে পারে। শুধু তাই নয়, এই দিনটি রবিবার হওয়ার কারণে আয়ের দিক থেকেও বড় সুবিধা পেতে পারে ছবিটি।

সালমান খানের শেষ ছবি ‘টাইগার থ্রি’ ব্লকবাস্টার হিট ছিল এবং ভক্তরা তার পরবর্তী চলচ্চিত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মনে করা হচ্ছে, শুক্রবার ‘সিকান্দার’ মুক্তি না পেলেও অগ্রিম বুকিংয়ের জন্য লাইনে দাঁড়াবেন ভাইজানের ভক্তরা।

এও শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই ট্রেলারটি মুক্তি দিতে পারে ম্যাকার্স। ছবির পরিচালক মুরগোদাস ৯ বছর পর একটি হিন্দি ছবি নিয়ে ফিরে আসছেন। এর আগে তার পরিচালিত আমির খানের ‘গজনি’ ২০০৮ সালে, ২০১৪ সালে অক্ষয় কুমারের ‘হলিডে’ এবং ২০১৬ সালে সোনাক্ষী সিনহার ‘আকিরা’ মুক্তি পেয়েছিল।

Tags: এ আর মুরুগাদোসবলিউডরাশমিকা মান্দানাসালমান খানসিনেমা
Previous Post

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

Next Post

তেলেগু অভিনেতা মুরালি গ্রেপ্তার

Next Post
তেলেগু অভিনেতা মুরালি গ্রেপ্তার, ছবি তোলা সময়ের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলেগু অভিনেতা মুরালি গ্রেপ্তার

মির্জা ফখরুল জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অতি দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা দরকার: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT