চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী বছর প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরের ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 পূর্বাহ্ন 07, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্পের মধ্যে সৌজন্য সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে ‘একজন মহান নেতা’ ও ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছর ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে তিনি দেশটি সফর করতে পারেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ৬ নভেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মোদির সঙ্গে তার আলোচনা দারুণভাবে চলছে। ওজন কমানোর ওষুধের দাম কমানোর নতুন চুক্তি ঘোষণা শেষে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, মোদি মূলত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছেন। তিনি আমার বন্ধু, আমরা কথা বলি। তিনি চান আমি সেখানে যাই। আমরা সেটি ঠিক করব, প্রধানমন্ত্রী মোদি একজন মহান মানুষ, আমি সেখানে যাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, সম্ভবত আগামী বছরই যেতে পারি।

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যটি আসে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে, যেখানে যুক্তরাষ্ট্রজুড়ে জনপ্রিয় ওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন উদ্যোগ ঘোষণা করা হয়।

ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। ওয়াশিংটন সম্প্রতি ভারতের রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। যার মধ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত।

Tags: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীভারতযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
Previous Post

আবারও আফগানিস্তানে পাকিস্তানের গোলাবর্ষণ, নিহত ৫

Next Post

শিরোনামহীনে মুগ্ধ টরন্টো!

Next Post
ব্যান্ডের পারফরমেন্স অন স্টেজ, আলো ও ভিজ্যুয়াল ব্যাকড্রপ সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোনামহীনে মুগ্ধ টরন্টো!

রাশমিকা ও বিজয় বিয়ের অনুষ্ঠানে হাসিমুখে একে অপরের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে, কোথায় বিয়ে করছেন রাশমিকা-বিজয়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT