চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএক্সপ্রেস লিমিটেড ও স্টাইজেন.গিফট’র মধ্যে চুক্তি সই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 18, অক্টোবর 2022
in বাংলাদেশ
A A
আইএক্সপ্রেস লিমিটেড ও স্টাইজেন.গিফটের মধ্যে চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএক্সপ্রেস লিমিটেড এবং স্টাইজেন.গিফট’র মধ্যে ব্যাবসায়িক চুক্তি সই হয়েছে। ইমপ্রেস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আইএক্সপ্রেস লিমিটেড লজিস্টিক ও কুরিয়ার সাপোর্ট কোম্পানি।

স্টাইজেন অনলাইন ও ফেইসবুকভিত্তিক মাল্টিগিফ্ট বিপনি। এখন থেকে স্টাইজেনের গ্রাহকরা আইএক্সপ্রেসের মাধ্যমে তাদের অর্ডারকৃত পণ্য হোম ডেলিভারি পাবেন।

স্টাইজেনের ডিরেক্টর সদরুল হাসান ও আইএক্সপ্রেস লিমিটেডের সিইও মো. তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি সই করেন।

এ সময় আইএক্সপ্রেস লিমিটেডের সিইও মো. তাজুল ইসলাম বলেন, আইএক্সপ্রেস লিমিটেড ২০০৮ সালে বাংলাদেশে প্রথম স্টেপ বাই স্টেপ অনলাইন ট্র্যাকিং ফেসিলিটি নিয়ে যাত্রা শুরু করে।

আইএক্সপ্রেস লিমিটেড আগে সময়ে আইপোস্ট সার্ভিসেস নামে পরিচিত ছিল। পরে নাম পরিবর্তন করে ২০১১ সালে আইএক্সপ্রেস লিমিটেড নামে কার্যক্রম পরিচালনা করছে। ই-কমার্স সেক্টরের শুরু থেকেই আইএক্সপ্রেস লিমিটেড অনলাইন মার্কেটপ্লেসগুলোর ডেলিভারি সেবা দিয়ে আসছে।

বাংলাদেশে প্রথম অনলাইন প্রোডাক্টের সেমডে ডেলিভারি সেবা চালু করে আইএক্সপ্রেস লিমিটেড। এছাড়াও আইএক্সপ্রেস লিমিটেড প্রতিনিয়ত নতুন নতুন ইনোভেটিভ সার্ভিস চালুর মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নয়ন ও প্রান্তিক পর্যায়ে দ্রুততম সময়ে প্রোডাক্ট পৌঁছানোর ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্টাইজেনের ডিরেক্টর সদরুল হাসান বলেন, স্টাইজেন হবে একটি আন্তর্জাতিক গিফট প্ল্যাটফরম যেখানে প্রবাসী বাঙালিরা এবং বাংলাদেশের যেকোনও মানুষ স্টাইজেন থেকে উপহার কিনে তার প্রিয়জনকে গিফট পাঠাতে পারবে বাংলাদেশের যেকোনও প্রান্তে। আমরা চাই মানুষের জীবনের প্রতিটি বিশেষ মুহূর্ত উদযাপন করুক প্রিয়জনকে উপহার দিয়ে।

স্টাইজেন রয়েছে জন্মদিন, বার্ষিকী, বন্ধুত্ব দিবস, মা দিবস, বাবা দিবস, ঈদ, বড়দিন এবং পূজাতে উপহার দেয়ার মতো বিভিন্ন ধরনের উপহার সামগ্রীর বিশাল সমাহার। এছাড়াও স্টাইজেনে রয়েছে নিজের মতো প্রিয়জনের নাম দিয়ে গিফট তৈরি করে নেওয়ার সুবিধা। তাই প্রিয়জনকে উপহার দিন www.stygen.gift থেকে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএক্সপ্রেস লিমিটেডের ম্যানেজার অ্যাডমিন এন্ড ফিনান্স সাইফুল আলম খান, ম্যানেজার ই-কমার্স অপারেশন্স এহসানুর রহমান মণ্ডল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।

Previous Post

আমিরাতকে ধসিয়ে টিকে থাকল শ্রীলঙ্কা

Next Post

৭৫’র নির্মম হত্যাকাণ্ডের বিচার হওয়ায় দেশ অভিশাপ মুক্ত: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৫’র নির্মম হত্যাকাণ্ডের বিচার হওয়ায় দেশ অভিশাপ মুক্ত: প্রধানমন্ত্রী

রণবীরের বিরুদ্ধে নেটিজেনদের সমালোচনার মধ্যে তিনি গাড়িতে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের বিরুদ্ধে আবার সরব কেন নেটিজেনরা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT