চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিকল্পিতভাবে বিন্তিকে হত্যা করে সিয়াম: পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর ঢাকার হাজারীবাগে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার সাবেক প্রেমিক সিয়াম ওরফে ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে কলাবাগান থানার কাঁঠাল বাগান এলাকায় অভিযান চালিয়ে সিয়াম ওরফে ইমন (১৯) নামের তরুণকে গ্রেপ্তার করা হয়।

এদিন বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফোন করে বিন্তিকে বাসা থেকে বের করে আনে সিয়াম। পরে হাজারীবাগ থানাধীন চরকঘাটা এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেপ্তারের সময় ইমনের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু এবং হত্যাকাণ্ডটির সময় পরিহিত ভিকটিমের রক্ত মাখা গেঞ্জি ও প্যান্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, ভিকটিম শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগ থানার রায়ের বাজার হাই স্কুলে ৯ম শ্রেণিতে পড়াশুনা করতেন। মামলা দায়ের করার পর হাজারীবাগ থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃত সিয়াম ওরফে ইমনের অবস্থান শনাক্ত করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিসি মাসুদ বলেন, শাহরিয়ার শারমিন বিন্তি ও সিয়াম একই স্কুলে পড়তো। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পারিবারিক চাপে বিন্তি ইমনের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙ্গে ফেলতে চেয়েছিল। অন্যদিকে সিয়াম ভেবেছিল বিন্তি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে।

এক প্রশ্নের জবাবে ডিসি জানান, সিয়াম বিন্তিকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে চাকু সঙ্গে নিয়ে এসেছিল।

গতকাল বুধবার রাতে সিয়াম হাজারীবাগ থানাধীন চরকঘাটার সম্মুখস্থ পাকা রাস্তায় ধারালো ছুরি দিয়ে বিন্তিকে গুরুতর আঘাত করে। তখন স্থানীয় জনগণ বিন্তিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে শিকদার মেডিকেল হাসাপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।

Tags: শাহরিয়ার শারমিন বিন্তিসিয়াম
Previous Post

সেনাবাহিনীর ৬ পদে পদায়ন ও রদবদল

Next Post

চতুর্থ বিয়ে করছেন শোয়েব মালিক?

Next Post

চতুর্থ বিয়ে করছেন শোয়েব মালিক?

প্রধানমন্ত্রী চেয়েছিল দ্রুত ছেলেটির সুস্থ উদ্ধার: ডিসি মাসুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT