চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা পুলিশের হেফাজতে সিয়াম, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 08, জুন 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
সিয়াম কলকাতা পুলিশের হেফাজতে, জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অভিযুক্ত নেপালে গ্রেপ্তার সিয়াম বর্তমানে কলকাতা পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ওদিকে, আনার হত্যাকাণ্ডের বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে এখনও গ্রেপ্তার দেখানো হয়নি।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, আনারের মেয়ে এবং পরিবার কলকাতায় যাবেন। আমরা কথা বলছি, তারা শিগগিরই যাবেন বলে শুনেছি। কলকাতা পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আনারের পরিবারের সদস্যদের নাম-নাম্বার নিয়েছে। আশা করছি শিগগিরই তারা পরিবারের সদস্যদের ডাকবে। যদি তারা ডাকে, তাহলে ধরে নিতে হবে ডিএনএ টেস্টের জন্যই ডাকা হয়েছে।

তাদের ডিএনএ স্যাম্পলিং ঢাকায় করা সম্ভব কি-না জানতে চাইলে তিনি বলেন: আমার মনে হয় তারা সেখানে গেলেই বিষয়টি স্বল্প সময়ে হবে।

ঝিনাইদহ এক আওয়ামী লীগ নেতাকে আটকের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন: আমরা একজনকে এনেছি, তাকে জিজ্ঞাসাবাদ করছি। এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখাইনি। তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন: মামলার মূল আসামি শাহীন কাঠমুন্ডু-দুবাই হয়ে ইউএসএ চলে গেছে। আমরা যখন ভারতে ছিলাম তখন সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। তারাও বিষয়টি জানে। যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে, তাই শাহীন তাদের দেশেও মোস্ট ওয়ান্টেড। তারাও এ বিষয়ে কাজ করছে।

আমরাও এনসিবিতে শাহীনের সকল তথ্য দিয়েছি। মনে হয় এনসিবি অলরেডি ইন্টারপোলকে বিষয়টি জানিয়েছে। বাংলাদেশে আমেরিকার দূতাবাসেও আমরা কথা বলবো, সবকিছু মিলিয়ে আমরা তাকে ফেরত আনতে চেষ্টা করছি। আমরা মনে করি আনার হত্যার সঙ্গে যারা যেখানে যেভাবে জড়িত, প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসব।

নেপালে গ্রেপ্তার সিয়ামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন: সিয়াম যেহেতু ভারতে মোস্ট ওয়ান্টেড এবং নেপালের সঙ্গে তাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সে হিসেবে ভারত তাকে নিয়ে গেছে। আনারকে হত্যার পর তার লাশ গুমের বিষয়টা জানে শুধু সিয়াম আর জিহাদ। দুইজনই যেহেতু তাদের হাতে আছে, মনে করি তাদেরকে নিয়ে একসঙ্গে অভিযান পরিচালনা করলে হয়তো ভালো রেজাল্ট পাবে। প্রয়োজনে আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করবো।

ডিবি প্রধান বলেন, সিয়াম যে নেপালে আছে, আমরা ভারত থেকেই আমাদের এনসিবিকে চিঠি দিয়ে জানিয়েছি। আমাদের এনসিবিও কাঠমুন্ডুকে বলেছে, যার প্রেক্ষিতে তারা সিয়ামকে গ্রেপ্তার করেছে। আমরা কাঠমুন্ডতে গিয়ে তাদের দেশকে বিভিন্ন অপরাধের রুট হিসেবে যে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে সেখানে একাধিক বৈঠক  করে বিষয়টি তাদের জানিয়েছি । এছাড়া এমপি আনার হত্যার সব তথ্য উপাত্ত আমরা নিয়ে এসেছি, মনে করি এটা আমাদের অর্জন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশও কাজ করছে। দুই দেশের তদন্ত কর্মকর্তারা পারস্পরিক সহায়তায় কাজ করছে। আমাদের হাতে গ্রেপ্তার তিনজনই আদালতে জবানবন্দি দিয়েছে।

গ্রেপ্তার তিনজনকে ভারত চাইতে পারে কি-না জানতে চাইলে তিনি বলেন: এটা ভারত কর্তৃপক্ষ যদি মনে করে, তাহলে আমাদের ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলবো। আমরা যদি মনে করি আমরাও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে সেখানে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করবো।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ২২ মে কলকাতা পুলিশ জানায়, আজীম খুন হয়েছেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় একই দিন আনোয়ারুলের খোঁজ চেয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শুরুর পর আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তবে আনোয়ারুলের মরদেহ পাওয়া যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায়  আটকদের মধ্যে ডিবির হেফাজতে আছে আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও তানভীর ভূঁইয়া। আর কলকাতা পুলিশের হেফাজতে আছেন জিহাদ হাওলাদার ও সিয়াম।

Tags: এমপি আনোয়ারুল আজিম হত্যাকলকাতা পুলিশডিবিডিবি প্রধান হারুন অর রশীদসিয়াম
Previous Post

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানকে ঘিরে থাকছে যেসব প্রস্তুতি

Next Post

উড্ডয়নের পরই উড়োজাহাজে আগুন, পাইলটের দক্ষতায় প্রাণে বাঁচলেন প্রায় ৪শ যাত্রী

Next Post
উড়োজাহাজে আগুনের ঘটনা, পাইলটের দক্ষতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উড্ডয়নের পরই উড়োজাহাজে আগুন, পাইলটের দক্ষতায় প্রাণে বাঁচলেন প্রায় ৪শ যাত্রী

বাংলাদেশের জাল টাকা উদ্ধার ও ধ্বংসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ হাজারে মিলতো ১ লাখ জাল টাকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT