চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সন্তানকে বুক উঁচু করে বলতে চাই, আমি চেষ্টা করেছি’

ছাত্র আন্দোলনের পক্ষে রাস্তায় নেমে বললেন দেশের জনপ্রিয় চিত্রতারকা সিয়াম আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 01, আগস্ট 2024
in বিনোদন
A A
জনপ্রিয় ব্যক্তির সাক্ষাৎকারের সময় জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’ এর ব্যানারে বৃহস্পতিবার সকালে রাস্তায় নামের দেশের থিয়েটার, টেলিভিশন ও সিনেমার মানুষেরা। নিরীহ ছাত্র ও মানুষ হত্যার প্রতিবাদে এসময় প্রতিবাদ জানান তারা।

যেখানে মামুনুর রশীদ থেকে শুরু করে এই প্রজন্মের বহু দর্শকপ্রিয় মুখকে দেখা গেছে। সংহতি জানিয়ে এদিন তারকাদের ভিড়ে উপস্থিত ছিলেন এ প্রজন্মের চিত্রনায়ক সিয়াম আহমেদ।

ছাত্রদের ন্যায্য দাবির প্রেক্ষিতে কেন নৃশংসতা তৈরী হলো, সে প্রশ্নও রেখে এই চিত্রনায়ক বলেন, “এই বাচ্চাগুলো তো কোনো অনৈতিক দাবি রাখেনি যেজন্য তাদেরকে এভাবে প্রাণ হারাতে হবে। এর বিচার যতদিন না হবে বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না।

বর্তমান পরিস্থিতিতে ঘুমাতে পারছেন না জানিয়ে ‘পোড়ামন ২’ এর এই নায়ক বলেন, ‘আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হন, এই যে আমাদের ছোট ভাই-বোনগুলো মারা গেল এগুলা দেখে রাতে ঘুমাতে পারবেন না। আমার তো রাতে ঘুম হয় না। এখনও কানে বাজে ‘কারও পানি লাগবে?’ এটা যতদিন মাথায় থাকবে ততদিন আমরা শান্তিতে থাকতে পারব না।’

‘আমরা যারা বিনোদন জগতে কাজ করি তারা কোনো ইনডিভিজ্যুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, দেশের মানুষের জন্য কাজ করি। আজকে যারা আমাদের প্রধান অডিয়েন্স, আমাদের ছাত্ররা- তাদের এই দুঃসময়ে আমরা যদি তাদের পাশে না দাঁড়াতে পারি তাহলে মনে হবে কেন কাজ করলাম! এর থেকে কাজ না করা ভালো। অন্য কোনো কিছু করা বেটার।’-গণমাধ্যমকে এমনটাই বলছিলেন সিয়াম।

ছাত্রদের পাশে আছেন জানিয়ে দৃঢ়তার সাথে এই তারকা বলেন,“আমার নিজের বাচ্চা আছে। আমি জানি যে আজ থেকে দশ বা পনেরো-বিশ বছর পরেও সে আজকের এই বিষয়ে জানবে, এবং ও আমাকে প্রশ্ন করবে যে ‘তুমি কী করছো?’ তখন আমি সন্তানকে বুক উঁচু করে বলতে চাই, আমি চেষ্টা করেছি। সুতরাং আমি অবশ্যই ছাত্রদের আন্দোলনে তাদের পাশে আছি।”

শুধু সিয়াম নয়, ছাত্রদের আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় এসময় নিন্দা জানান সমবেত শিল্পী সমাজ।

এতে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, রওনক হাসান, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, আকরাম খান, শিবু কুমার শীল, অভিনেত্রী মিথিলা, আজমেরী হক বাঁধন, নির্মাতা আদনান আল রাজীব, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকী, ইরেশ যাকেরসহ অনেক তারকা মুখ। এছাড়াও ছিলেন ক্যামেরার পেছনের ক্রু, টেকনিশিয়ানসহ দৃশ্যমাধ্যমের অনেকে।

Tags: ছাত্রছাত্র আন্দোলনতারকাবাঁধনমামুনুর রশীদলিড বিনোদনসরকারসিয়ামসিয়াম আহমেদ
Previous Post

বাংলাদেশের টেলিভিশন মাধ্যম ও একজন হাসান আবিদুর রেজা জুয়েল

Next Post

থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যাবো: হারুন

Next Post
বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যাবো: হারুন

আইনজীবীর শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কে এই আইনজীবী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT