চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভ’র ডেডিকেশনে মুগ্ধ সিয়াম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 14, জানুয়ারি 2023
in বিনোদন
A A
সিয়াম শুভর ডেডিকেশনে মুগ্ধ, ছবি তোলা হয়েছে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার দেশের ৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্ল্যাক ওয়ার’। ছবিটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চিত্রনায়ক সিয়াম আহমেদ। বিশেষ করে এই ছবিতে শুভ’র ‘ডেডিকেশন’ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন এই নায়ক!

বর্তমানে সিয়াম আছেন দেশের বাইরে। তাই মুক্তির দিনে সিনেমাটি দেখতে পারেননি তিনি। সেই আক্ষেপ কিছুটা শেয়ার করলেন ভিডিও বার্তায়। জানালেন, ‘দেশে থাকলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতাম। এটা আশা করি আপনারাও জানেন। ‘ব্ল্যাক ওয়ার’ টিমকে বলতে চাই, আমি যখনই দেশে ফিরবো সাথে সাথেই ছবিটি দেখবো।’

সাধারণ দর্শকের উদ্দেশে সিয়াম বলেন, ‘অন্যদের রিভিউ বা মতামতের উপর নির্ভর না করে আগে নিজে ‘ব্ল্যাক ওয়ার’ দেখুন। দিনশেষে আপনার যেটা পছন্দ, সেটা অন্যকারো নাও হতে পারে।’

আরিফিন শুভ’র ডেডিকেশনের কথা উল্লেখ করে সিয়াম বলেন, শুভ ভাই যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার সাথে পারসোনালি এসব বিষয়ে কথা হতো। কীভাবে কী করছেন, এই প্রজেক্টের জন্য কী প্রসেস এর মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে- আমি মনে করি এজন্য তাকে আমাদের রেসপেক্ট করা উচিত। তার ডেডিকেশনটা টু দ্য পয়েন্ট ছিলো। একটা প্রজেক্টের জন্য এরকম কষ্ট যে মানুষটি করেছে, তাদের শুভ কামনা জানানো ছাড়া আমাদের দ্বিতীয় কোনো চিন্তা থাকতে পারে না।

পুলিশ অ্যাকশন থ্রিলার নির্ভর ছবি ‘ব্ল্যাক ওয়ার’। এই ছবির জন্য আরিফিন শুভ সিক্স প্যাক বডি করেছেন। যার জন্য করতে হয়েছে পরিশ্রম। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

কপ ক্রিয়েশন প্রযোজিত ছবিটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। চিত্রনায়িকা ববি হকের একটি বিশেষ উপস্থিতি পাওয়া যাবে একটি গানে।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

Tags: আরিফিন শুভইমরানইরেশ যাকেরখালিদুর রহমান রুমীতাসকিন রহমানফজলুর রহমান বাবুব্ল্যাক ওয়ারমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশা সওদাগরলায়লা ইমামলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশহীদুজ্জামান সেলিমসাদিয়া নাবিলাসিনেমাসিয়ামসিয়াম আহমেদসুদীপ বিশ্বাসসুমিত সেনগুপ্তসৈয়দ আরেফহাসান ইমাম
Previous Post

সৌদিতে রিয়ালের অনুশীলনে হাজির রোনালদো

Next Post

প্রথম দিনে ৫০ হাজার ভক্ত একসঙ্গে দেখবে শাহরুখের ‘পাঠান’

Next Post
শাহরুখ খানের ছবি, sunglasses ও casual পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিনে ৫০ হাজার ভক্ত একসঙ্গে দেখবে শাহরুখের 'পাঠান'

নেতা বা বক্তা একজন পুরুষ, গম্ভীরভাবে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT