চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনা দেখাচ্ছেন সিয়াম, পর পর আসছে তিন সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 15, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
সিয়াম পর্দার বাইরে হাসিমুখে ছবি, সম্ভাবনা দেখাচ্ছেন নতুন সিনেমায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

নাটক থেকে সিনেমায় এসে ভুল করেননি নায়ক সিয়াম আহমেদ। কমেনি তার ব্যস্ততা, একের পর সিনেমা করে যাচ্ছেন তিনি। এমনকি করোনাকালীন বসে ছিলেন না বাংলা সিনেমার এখনকার অন্যতম আলোচিত এ তারকা।

সিয়ামের সেইসব সিনেমা একে একে মুক্তি পেতে যাচ্ছে। ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি এ তিনমাসে পর পর তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার।

এর বাইরে দামাল, অপারেশন সুন্দরবন, অ্যাডভেঞ্চার অব সুন্দর, অন্তর্জালসহ আরও কয়েকটি সিনেমা আসছে সিয়ামের।

২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত ‘মৃধা বনাম মৃধা’, ৭  জানুয়ারি ‘শান’ এবং ৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাপ-পূণ্য’।

গেল শুক্রবার সিয়ামের ‘শান’র ট্রেলার উন্মুক্ত হয়। রীতিমত বিস্ময়কর সাড়া পেয়েছেন এ অভিনেতা। তবে সিয়াম জানান, তার জন্য তিনটি সিনেমাই গুরুত্বপূর্ণ। তিনটি ভিন্ন ধাঁচের সিনেমার মাধ্যমে তিন ধরনের সিয়ামকে পাবেন দর্শক।

সিয়াম বলেন, করোনাকালীন প্রায় প্রতিদিনই কাজের মধ্যে কেটেছে। যেদিন শুটিং ছিল না সেদিন বাসায় স্ক্রিপ্ট নিয়ে স্টাডি করেছি। কাজের মধ্যে ছিলাম। আমার বাবা-মা রিস্ক নিয়ে শুটিং করতে বারণ করলেও শুনিনি। ওই খারাপ সময়ে একটু রিস্ক নিয়ে শুটিং করায় ইউনিটের কমপক্ষে একশো পরিবার সচল ছিল। ইন্ডাস্ট্রির খারাপ সময় কিছু না কিছু কনট্রিবিউট করেছি।

সিনেমার নায়ক হিসেবে ‘পোড়ামন ২’, ‘দহন’ বাণিজ্যিকভাবে আলোচনায় এনেছে সিয়ামকে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত তার সিনেমা ‘ফাগুণ হাওয়ায়’ অভিনেতা হিসেবে দেশ বিদেশে ব্যাপক প্রশংসা ও সম্মাননা এনে দিয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, সিয়াম যে সম্ভাবনা দেখাচ্ছেন; তিনি হতে পারেন আগামীদিনে রুপালী পর্দায় লম্বা রেসের ঘোড়া!

বুধবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপ করেন সিয়াম। তিনি মনে করেন, যেসব সিনেমাগুলো করছেন যদি পর্দায় ‘গুড কনটেন্ট’ হিসেবে উপস্থাপন করতে পারেন তবে দর্শক গ্রহণ করবে। বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা কাজ সঠিকভাবে করার। করোনার কারণে প্রায় একটা বছর কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দিতে পারিনি। এখন ধীরে ধীরে সেসব যাচ্ছে।

২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’। ১২ ডিসেম্বর থেকে ছাড়পত্রও পেয়েছে এই সিনেমাটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু করে আগস্ট নাগাদ এর শুটিং শেষ করেন সিয়াম। চেয়েছিলেন টানা শেষ করতে কিন্তু করোনা থামিয়ে দেয়। এই সিনেমাটি পুরোপুরি পারিবারিক গল্পের সিনেমা। গল্প ও চিত্রনাট্য শুনে সিয়াম কাজটি করতে রাজি হন।

তিনি বলেন, গল্পটের প্লটটা এতো চমৎকার এবং চিত্রনাট্যকার রায়হান খান এতো নিখুঁতভাবে লিখেছেন আমি কাজটি মন থেকে করতে চেয়েছি। এই ধরনের কাজ আমি আগে করিনি এবং শুনিওনি যে পারিবারিক ও সামাজিক গল্প এতো দারুণ হতে পারে। তাছাড়া আমাদের সিনেমায় পারিবারিক গল্প দেখাই যায় না। সবদিক বিবেচনা করে কাজটির সঙ্গে থাকতে পেরে আনন্দিত।

অনেকটা তাড়াহুড়ো করে ‘মৃধা বনাম মৃধা’র মুক্তি প্রসঙ্গে সিয়াম বলেন, শুরুর দিকে কথা ছিল এ বছর মুক্তি পাবে। মুক্তির বিষয়টি পরিচালক প্রযোজকদের প্ল্যান। তারা কমপ্যাক্ট প্রমোশনের মাধ্যমে মুক্তি দিতে চান। অনেক আগে থেকে প্রমোশন করলে হয়তো ‘আউট অব দ্য মাউথ’ হতে পারে সেজন্য মুক্তি দিচ্ছেন। তবে কাজটি দেখলে সবাই পছন্দ করতে পারেন এই বিশ্বাসটি রয়েছে।

Tags: অপারেশন সুন্দরবনদামালপাপ-পুণ্যমৃধা বনাম মৃধালিড বিনোদনসিনেমাসিয়াম
Previous Post

বছরের সবচেয়ে বড় কনসার্ট ‘রক ফেস্ট ২.০’ এর ঘোষণা

Next Post

নেতৃত্ব হারানো কোহলির কাঠগড়ায় গাঙ্গুলির বোর্ড

Next Post
নিরাপত্তা চেকের জন্য অপেক্ষমাণ ব্যক্তি, কোহলির গ্রেপ্তার পিটিশনের সাথে সম্পর্কিত নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতৃত্ব হারানো কোহলির কাঠগড়ায় গাঙ্গুলির বোর্ড

Bangabandhu Sheikh Mujibur Rahman delivering a speech at a rally. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাবিজয়ের মহানায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT