চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাম্বাসেডর অব এগ্রিকালচার অ্যাওয়ার্ড পেলেন শাইখ সিরাজ

পরাগ আজিম by পরাগ আজিম
11:09 অপরাহ্ন 26, নভেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শাইখ সিরাজসহ অন্যান্যদের অ্যাম্বাসেডর অব এগ্রিকালচার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের মিঁয়াজ ইন্টারন্যাশনাল কলেজ থেকে সম্মানসূচক অ্যাম্বাসেডর অব এগ্রিকালচার অ্যাওয়ার্ড পেয়েছেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

১৬ বছর আগে প্রতিষ্ঠিত মালদ্বীপের সবচেয়ে বড় বেসরকারি কলেজ – মিঁয়াজ ইন্টারন্যাশনাল কলেজের অষ্টম সমাবর্তনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আন্তর্জাতিক এই কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে গ্র্যাজুয়েট হয়েছেন ১ হাজার ৮১৭ জন।

মালদ্বীপের শীর্ষস্থানীয় এই কলেজের চারটি ফ্যাকাল্টির মধ্যে মোট কোর্স পড়ানো হয় ৬১টি। এর মধ্যে কৃষি বিষয়ক কোর্সটি ওই দেশের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে।

মিঁয়াজ ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ মোত্তাকী বলেন, কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের মাটি ও মানুষ এবং পরবর্তীতে চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা কলেজে কৃষি কোর্স ও কৃষি গবেষণা কেন্দ্র চালু করেছেন।

অ্যাওয়ার্ড পেয়ে বক্তৃতায় তার অনুভূতির কথা জানান কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি বলেন, এই সম্মান তাকে কৃষি উন্নয়নে আরো কাজ করতে উৎসাহিত করবে।

সমাবর্তনে সম্মানিত অতিথি ছিলেন মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন মালদ্বীপের উচ্চশিক্ষা মন্ত্রী ইব্রাহিম হাসান।

Tags: শাইখ সিরাজ
Previous Post

বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

Next Post

মালদ্বীপে ‘অ্যাম্বাসেডর অব এগ্রিকালচার’ অ্যাওয়ার্ড পেলেন শাইখ সিরাজ

Next Post
শাইখ সিরাজ মালদ্বীপে অ্যাম্বাসেডর অব এগ্রিকালচার অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে ‘অ্যাম্বাসেডর অব এগ্রিকালচার’ অ্যাওয়ার্ড পেলেন শাইখ সিরাজ

নবজাতককে দেখছেন তার বড় বোন ও বাবা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুত্র সন্তানের বাবা হলেন চিত্রনায়ক রিয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT