চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাচীন অভিশাপের গল্পে ‘শ্যামা কাব্য’, মুক্তি ২৪ নভেম্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 08, নভেম্বর 2023
in বিনোদন
A A
নদীতে প্রেমের নৌকা ভ্রমণ, দুইজন যুবক-যুবতী আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুণী নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত নতুন ছবি ‘শ্যামা কাব্য’ মুক্তি পাচ্ছে। আগামী ২৪ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  মঙ্গলবার (৭ নভেম্বর) এলো এই ছবির টিজার।

‘শ্যামা কাব্য’ সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি। সম্প্রতি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবিটি বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র সহ মোট চারটি বিভাগে পুরস্কার পায়।

দর্শক কেন এই ছবিটি দেখবে? সংশ্লিষ্ঠরা গল্পের ধারণা দিয়ে জানায়, ডিভোর্সের পর স্ত্রী নীতুকে হারিয়ে মারাত্মক ডিপ্রেশনে আক্রান্ত হয় আজাদ। ওসমানকে সে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করতো। অথচ সেই ওসমানের সাথেই তার স্ত্রী পরীকায় জড়িয়েছিল।

নিজের ডিপ্রেশন কাটাতে একদল টুরিস্টের সাথে সুন্দরবনে ভ্রমণ করতে যায় আজাদ। তবে তার মূল পরিকল্পনা- সেখানে গিয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের দুঃখভরা জীবনের ইতি টানা। কিন্তু ভ্রমণে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সাথে তার পরিচয় হয়। আজাদের জীবনে নতুন মোড় আসে। প্রাচীন এক অভিশাপের সাথে জড়িয়ে যায় সে।

২০১৯-২০ সালে সরকারী অনুদান পাওয়া এ ছবি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন সৌদ নিজেই এবং সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

‘শ্যামা কাব্য’তে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ ও সেতু প্রমুখ।

এর ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’, এবং প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

Tags: ইন্তেখাব দিনারএ কে আজাদটিজারট্রেলারনওরীন হাসান খান জেনিনীলাঞ্জনা নীলাবঙ্গবদরুল আনাম সৌদরিমি করিমলিড বিনোদনশাহাদাৎ হোসেনশ্যামা কাব্যসাজু খাদেমসিনেমাসুবর্ণা মুস্তাফাসোহেল মণ্ডল
Previous Post

শনিবার অস্ট্রেলিয়া পরীক্ষা বাংলাদেশের

Next Post

আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত: মেজর হাফিজ

Next Post
মেজর হাফিজ বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত: মেজর হাফিজ

বিশাল রঙিন র‌্যাবিকের আকারে মানবসমাজ, সচেতনতা ও একতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আঙুলে সুঁই ফুটিয়েই শনাক্ত করা যাবে ক্যানসার, বাঁচবে লাখো প্রাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT