চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

‘সুর সম্রাজ্ঞী’ বললে কি তাঁকে কম বলা হয়? কেউ বলেন বাংলার কোকিলকণ্ঠী, কেউবা মিষ্টি গায়িকা। উপাধি যার যার, তবে সুরেলা কণ্ঠের জাদুতে শ্রোতাদের মোহিত করার ক্ষেত্রে তিনি অনন্য। তিনি কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।

বাংলাদেশের চলচ্চিত্রের প্লেব্যাক সংগীতে যে কজন শিল্পী নিজেদের অনন্য অবস্থান তৈরি করেছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন।

কয়েক দশকের সংগীতজীবনে তিনি গেয়েছেন হাজারো গান। নায়িকা কবরী থেকে শুরু করে বুবলী, অপুসহ বিভিন্ন প্রজন্মের অভিনেত্রীদের পর্দার গানে শোনা গেছে তাঁর কণ্ঠ। চলচ্চিত্রের পাশাপাশি আধুনিক, দেশাত্মবোধক ও বিভিন্ন ধারার গানেও তাঁর রয়েছে সমৃদ্ধ অবদান।

কীভাবে সংগীতশিল্পী হয়ে উঠলেন সাবিনা ইয়াসমিন? কেমন ছিল তাঁর শৈশব? শিল্পী হয়ে ওঠার পেছনে বাবা-মায়ের ভূমিকা কতটা? সংগীতজীবনের শুরু থেকে আজকের কিংবদন্তি হয়ে ওঠার দীর্ঘ পথচলায় রয়েছে নানা গল্প।

এসব গল্পই এবার উঠে আসবে চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘শুধু গান গেয়ে পরিচয়’-এর বিশেষ পর্বে। নিজের জীবন, শৈশব, পরিবার এবং সংগীতজীবনের নানা অজানা অধ্যায় নিয়ে সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন সাবিনা ইয়াসমিন।

সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে নির্মিত বিশেষ এই পর্বে উঠে আসবে তাঁর শিল্পী হয়ে ওঠার গল্প, সংগীতজীবনের নানা স্মৃতি এবং দীর্ঘ পথচলার অভিজ্ঞতা। গান ও কথার এই আয়োজনে দর্শকরা পাবেন কিংবদন্তি এই শিল্পীকে আরও কাছ থেকে জানার সুযোগ।

‘শুধু গান গেয়ে পরিচয়’-এর বিশেষ পর্বটি আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে। একই অনুষ্ঠান পুনঃপ্রচার করা হবে ৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে।

Tags: কিংবদন্তিগানলিড বিনোদনসংগীতসাবিনা ইয়াসমিনসিনেমাসুর সম্রাজ্ঞী
Previous Post

মাতৃত্বের পর বদলে গেছে শরীর, ক্যাটরিনাকে কটাক্ষ!

Next Post

ম্যানসিটি থেকে বেনফিকায় আর্জেন্টাইন মিডফিল্ডার

Next Post

ম্যানসিটি থেকে বেনফিকায় আর্জেন্টাইন মিডফিল্ডার

ছবি: সংগৃহীত

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT