চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপনে বিয়ে করেছেন শ্রুতি হাসান, সত্যটা জানালেন নিজেই!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 27, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
শ্রুতি হাসান ও তার স্বামী একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপনে বিয়ে সেরেছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসান! সম্প্রতি এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে কতটা ভিত্তি রয়েছে এই সংবাদের! কোথা থেকেই বা সূত্রপাত এই গুঞ্জনের?

মূলত এক বলিউডবাসী তরুণের মাধ্যমেই শুরু হয় এই গুঞ্জন। যার নাম অরহান অত্রামানি। যদিও ওরি নামেই বেশি পরিচিত এই তরুণের। বলিউডের এ সময়কার সব নায়ক-নায়িকার সঙ্গেই তার মেলামেশা।

সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নেন। আর সেখানেই এক প্রশ্নের জবাবে জানান, শ্রুতি হাসান বিবাহিত। এরপর থেকেই গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া, সবখানে আলোচনা হচ্ছে। তবে শেষ পর্যন্ত মুখ খুললেন শ্রুতি। স্পষ্ট ভাষায় জানালেন, তিনি বিবাহিত নন।

ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রুতি লিখেছেন, ‘আমি বিবাহিত নই। আমার মতো একজন মানুষ, যে সব কিছুতেই খোলাখুলি বলতে-চলতে পছন্দ করি, আমি কেন এটা লুকাতে যাবো? যারা আমাকে জানেন না সেভাবে, দয়া করে গুজবে কান না দিয়ে শান্ত থাকুন।’

দীর্ঘদিন ধরে চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে লিভ-ইনে রয়েছেন শ্রুতি হাসান। সম্পর্কের ব্যাপারেও বেশ খোলামেলা তিনি ও তার লিভ-ইন পার্টনার। কিন্তু তার মাঝে কেন এই গুঞ্জন ছড়ালো !

এদিকে শান্তনু হাজারিকাও একটি বার্তা দিয়েছেন। তার ভাষাও প্রায় একইরকম। বলেছেন, ‘আপনাদের শান্ত হওয়া উচিত। আমরা বিবাহিত নই। যারা আমাদের চেনেন না, দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন।’

অনেক দিন ধরে একসঙ্গে বসবাস করছেন শ্রুতি হাসান ও শান্তনু হাজারিকা। তবে তারা বিয়ে করেননি। শ্রুতি মাস দেড়েক আগেও বলেছেন, তিনি বিয়ে করতে ভয় পান!

সিনেমার পর্দায় শ্রুতিকে সর্বশেষ দেখা গেলো প্যান ইন্ডিয়ান ছবি ‘সালার’-এ। এটি গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়ে বিশ্বব্যাপী সাফল্যের সঙ্গে চলছে। এতে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: ওরিদক্ষিনী অভিনেত্রীশান্তনু হাজারিকাশ্রুতি হাসান
Previous Post

পরিবার, বন্ধু-বান্ধবদের  নিরাপদ রাখতে এলো ‘ইমো নাও’

Next Post

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পিটিয়ে আহত

Next Post
আহত ব্যক্তিরা হাসপাতালে শুয়ে চিকিৎসা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পিটিয়ে আহত

মেজর আখতার বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশি রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে: মেজর আখতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT