চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন পার্টি করে, আরেকজন ‘ছুটি কাটিয়ে’ ভারত দল থেকে বাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 10, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে তিন টি-টুয়েন্টির সিরিজে বাদ পড়েছেন ভারতের দুই ব্যাটার শ্রেয়াস আয়ার ও ঈশান কিষাণ। মাঠের পারফরম্যান্স কিংবা চোট নয়, শৃঙ্খলা বিষয়ে তাদের দলে রাখা হয়নি, খবর ভারতীয় সংবাদমাধ্যমে।

দীর্ঘদিন টি-টুয়েন্টির বাইরে থাকা রোহিত শর্মা ও বিরাট কোহলি সিরিজটি দিয়ে ফিরেছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপের বেশ আগেই তারকা দুই ব্যাটারের দলে ফেরা নিয়ে বেশ আলোচনা চলছে। এরমাঝে ধামাচাপা পড়ে গিয়েছিল আয়ার-কিষাণের বাদ পড়ার খবর।

সম্প্রতি সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজে আয়ারের ব্যাটিংয়ের ধরন নিয়ে নির্বাচকরা সন্তুষ্ট ছিলেন না। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ না খেলে তার ছুটি কাটানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট ভালোভাবে নেয়নি। জাতীয় দলের স্কোয়াডে না থাকার প্রেক্ষিতে তিনি মুম্বাই দলে যুক্ত হয়েছেন। আগামী ১২-১৫ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে অংশ নিতে প্রস্তুত আছেন।

অন্যদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না কিষাণ। মানসিক অবসাদের কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। আফগানদের বিপক্ষে উইকেটরক্ষক-ব্যাটারের দলে না থাকা অনেকের কাছে বিস্ময়কর!

একটানা খেলার সুযোগ না পেয়ে বেঞ্চে বসে থাকায় ঈশান মানসিকভাবে বিষণ্ণ হয়ে পড়ে টেস্ট সিরিজে থাকতে চাননি। পরে তাকে দুবাইতে পার্টিতে অংশ নিতে দেখা যায়। বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট বিষয়টিকে ভালো চোখে দেখেনি।

ওয়ানডে বিশ্বকাপের পর ঈশান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজে দলের বাইরে থাকতে চেয়েছিলেন। তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। পরে সাউথ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে না চাওয়ার অনুরোধও গৃহীত হয়নি। তারপর ঈশান বিসিসিআইকে পুনরায় অনুরোধ করলে না খেলার অনুমতি পান।

ঈশানের ঘনিষ্ঠরা তার বাদ পড়ার বিপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, একজন খেলোয়াড় তার অবকাশকালীন সময় কোথায় ব্যয় করবেন, তা বোর্ডের বিবেচ্য নয়। ঈশান ভাইয়ের জন্মদিন উদযাপন করতে দুবাই গিয়েছিলেন বলে খবর।

তার ঘনিষ্ঠজনের ভাষ্য, ঈশান খেলা থেকে দূরে থাকতে চান, কারণ ক্রমাগত ভ্রমণ এবং বেঞ্চ গরম করায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার ভাইয়ের জন্মদিন উদযাপনের জন্য দুবাইতে ছিলেন।

Tags: কিষাণটিম ইন্ডিয়াবিসিসিআইভারতভারত-আফগানিস্তান টি-টুয়েন্টিভারত-আফগানিস্তান সিরিজলিড স্পোর্টসশ্রেয়াস
Previous Post

এখনই মুক্তি পাচ্ছেন না মির্জা ফখরুল

Next Post

নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি

Next Post
বাংলাদেশের গার্ড অব অনার, সরকারি ভবনের সামনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি

দুই যুবক সেলফি, একজনের চোখে সানগ্লাস, অন্যজনের মুখে গম্ভীর অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের 'ডন থ্রি'-তে খলনায়ক ইমরান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT