চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চলে মুগ্ধ শ্রীলেখা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 29, এপ্রিল 2023
in বিনোদন
A A
শ্রীলেখা ও অন্যরা এক অনুষ্ঠানে হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার সকালে বাংলাদেশের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরীর সাথে একটি ছবি পোস্ট করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবির ক্যাপশনে লিখেন, ‘এই ছবিটা…কুছ কুছ হোতা হ্যায়, আমাদের একসঙ্গে কেউ কাস্ট করুন প্লিজ। খুব সম্ভবত ছবিটা রুদ্রনীল ঘোষের তোলা।’

শ্রীলেখার এই পোস্টের নিচে রীতিমত কমেন্টের বন্যা! কেউ লিখেছেন ‘আরে আলোচনা করে পোশাক পরেছিলেন নাকি?’ কেউ বলেছেন ‘প্রযোজক পেলে আমি রাজি’। আরও অসংখ্য মন্তব্য চোখে পড়বে। কিন্তু তাদের দেখা হলো কোথায়। মূলত কলকাতায় সম্প্রতি আয়োজিত একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চঞ্চল ও শ্রীলেখা। সেই মঞ্চেই দেখা হয় তাদের।

এমনিতেই চঞ্চল ভীষণ জনপ্রিয় কলকাতার দর্শকদের মাঝে। বিশেষ করে ‘হাওয়া’ কিংবা ওয়েব সিরিজ ‘কারাগার’ দেখে তুমুল জনপ্রিয় হয়েছেন কলকাতার মানুষের কাছে। এরইমধ্যে সৃজিত মুখার্জীর আসন্ন ছবি ‘পদাতিক’-এও মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। সব মিলিয়ে শ্রীলেখারও ভীষণ পছন্দের এই তারকা।

চঞ্চল চৌধুরীকে ভালো লাগার বিষয়ে শ্রীলেখা মিত্র সম্প্রতি কলকাতার একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘বুদ্ধি, মেধা, মনন কোনও পুরুষকে ঘিরে থাকলে ভালো লাগে, শ্রদ্ধা জাগে। চঞ্চল চৌধুরীও তাই। অনেকদিন পর কাউকে ভালো লাগল।’

শ্রীলেখা জানান চঞ্চলের অভিনয় দেখে তিনি মুগ্ধ। তাকে দেখে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের কথা মনে পড়ে। এক্কেবারেই খাঁটি বাঙালি। চঞ্চল চৌধুরীকে ভীষণই ভদ্র, অমায়িক বলে ব্যাখ্যা করেন অভিনেত্রী।

Tags: কলকাতাচঞ্চলচঞ্চল চৌধুরীনাটকমৃণাললিড বিনোদনশ্রীলেখা মিত্রসিনেমাহাওয়া
Previous Post

আওয়ামী নেতা-কর্মীরা বেঁচে থাকতে নির্বাচনে বাধা দিতে পারবে না বিএনপি: কাদের

Next Post

বিজয় ঝলকে কলকাতাকে হারাল গুজরাট

Next Post
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যাটিং মুহূর্ত, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় ঝলকে কলকাতাকে হারাল গুজরাট

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের দাম বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ৪ জন সংসদ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT