চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীরকে টপকে সেরা অভিনেতার পুরস্কার বরুণের ঝুলিতে, সেরা অভিনেত্রী শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 10, মার্চ 2024
in বিনোদন
A A
রণবীর ও শ্রদ্ধা রেফ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (৯ মার্চ) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে নিউজ ১৮ শোশা রিল অ্যাওয়ার্ড শো। যেখানে সেরা সিনেমা হিসেবে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবিটি লাইমলাইট কেড়েছে।

নেতিবাচক ভূমিকায় সেরা পারফরমেন্স এবং সেরা সঙ্গীতের মতো পুরস্কারও জিতে নিয়েছে এই সিনেমা। তবে ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিততে পারেনি রণবীর কাপুর। তার পরিবর্তে ‘বাওয়াল’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার গিয়েছে বরুণ ধাওয়ানের ঝুলিতে।

কয়েক সপ্তাহ আগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘অ্যানিমেল’ ছবির জন্য রণবীর কাপুর সেরা অভিনেতা (পপুলার চয়েস) হিসেবে পুরস্কার জিতেছিলেন। বিক্রান্ত ম্যাসি সেরা অভিনেতা (জুরি) জিতেছিলেন।

এছাড়াও ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শ্রদ্ধা কাপুর। তবে সেরা অভিনেতা ও অভিনেত্রীর জুরি পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী (সির্ফ এক বান্দা কাফি হ্যায়) এবং শর্মিলা ঠাকুর (গুলমোহর)।

এক নজরে দেখে নেওয়া যাক বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:

সেরা সিনেমা (পপুলার চয়েস)- অ্যানিমেল

সেরা সিনেমা (জুরি)- সির্ফ এক বান্দা কাফি হ্যায়

সেরা অভিনেতা (পপুলার চয়েস)- বরুণ ধাওয়ান

সেরা অভিনেত্রী (পপুলার চয়েস)- শ্রদ্ধা কাপুর

সেরা অভিনেতা (জুরি)- মনোজ বাজপেয়ী

সেরা অভিনেত্রী (জুরি)- শর্মিলা ঠাকুর

স্টার অফ দ্য ইয়ার (পুরুষ) ওটিটি- বিজয় ভার্মা

স্টার অফ দ্য ইয়ার (মহিলা) ওটিটি- ওয়ামিকা গাব্বি

সেরা ডেবিউ অভিনেতা (জুরি)- বেদাং রায়না

সেরা ডেবিউ অভিনেত্রী (জুরি)- আলিজেহ অগ্নিহোত্রী

একস্ট্রা অডিনারি পারফর্ম্যান্স (জুরি)- বিক্রান্ত ম্যাসি

সেরা পরিচালক (জুরি)- আর বাল্কি

সেরা পরিচালক (পপুলার)- করণ জোহর

সেরা পার্শ্ব অভিনেতা (পপুলার)- টোটা রায় চৌধুরী

সেরা পার্শ্ব অভিনেত্রী (পপুলার)- শাবানা আজমি

কমিক চরিত্রে সেরা অভিনয় (পপুলার)- রিচা চাড্ডা

নেতিবাচক ভূমিকা সেরা অভিনয় (পপুলার)- ববি দেওল

সেরা গায়ক (পুরুষ)- মনন ভরদ্বাজ (আজ কে বাদ- সত্যপ্রেম কি কথা)

সেরা গায়িকা (মহিলা)- শিল্পা রাও (বেশরাম রং-পাঠান, চালেয়া-জওয়ান)

সেরা মিউজিক- অ্যানিমেল

স্টার অফ দ্য ইয়ার- রানি মুখোপাধ্যায়

সঙ্গীত কিংবদন্তি- শঙ্কর মহাদেবন

অসাধারণ অভিনয়- জাহ্নবী কাপুর

ব্রেকথ্রু পারফরর্ম্যান্স (পুরুষ)- কার্তিক আরিয়ান

ব্রেকথ্রু পারফরর্ম্যান্স (নারী)- অনন্যা পাণ্ডে

রিল আইকন- আর মাধবন –ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Tags: অ্যাওয়ার্ড শোবরুণ ধাওয়ানরণবীর কাপুরশ্রদ্ধা কাপুর
Previous Post

টাঙ্গাইলে আলাউদ্দিন টেক্সটাইল কারখানায় আগুন নিয়ন্ত্রণে

Next Post

দ্বিতীয় দিনেও বক্স অফিসে ‘শয়তান’র দাপট!

Next Post
শয়তান সিনেমার দৃশ্য, পরিবারের সদস্যরা উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনেও বক্স অফিসে ‘শয়তান’র দাপট!

প্রবাসীদের জন্য পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তালিকা করুন: প্রবাসীদেরকে পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT