চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাপার হান্নানের মুক্তি চেয়ে যা বলছেন তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 31, জুলাই 2024
in বিনোদন
A A
প্রতিবাদে অংশ নেওয়া র‌্যাপার হান্নানের সমর্থকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আওয়াজ উডা’ নামের একটি গানের জন্য গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। তাকে দুই দিনের রিমান্ডও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার খবরটি চাউর হতেই দেশের সংগীতশিল্পীসহ সাধারণ নাগরিকরা উদ্বেগ প্রকাশ করছেন। নেটিজেনসহ নড়েচড়ে বসেন শোবিজ অঙ্গনের মানুষেরাও। হান্নানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দাও করছেন অনেকে।

দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হান্নানের গ্রেপ্তার ও রিমান্ড এর প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘আওয়াজ উডা’ গানের জন্য তারা শিল্পীকে গ্রেপ্তার করলো? ঠিকাছে, এবার আমরা সবাই গাইছি ‘আওয়াজ উডা’!

নির্মাতা শিহাব শাহীন লিখেছেন,“একটা গান লেখার জন্য ২ দিনের রিমান্ড! কই (ছাগল কান্ডের) মতিউরকে তো এ্যারেস্ট পর্যন্ত করলেন না!”

র‌্যাপার হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে সংগীত সংগঠনগুলোর কাছে প্রশ্ন রেখে শিল্পী, সাংবাদিক তানভীর তারেক এক পোস্টে লিখেছেন,“গান গাইবার, গান লিখবার জন্য রিমান্ড! বাহ্। এমন দেশটিই তো চেয়েছিলাম। মতিউর, ছাগল কাণ্ড, ড্রাইভার, প্রশ্ন ফাঁস, আবু সাঈদকে গুলি করা পুলিশ কাউকেই বিনয়ের সাথেও এক্টু জিগাইলেন না! সংগীত সংগঠনগুলো নির্বিকার! শিল্পী সমাজও চুপ! কী অসাধারণ আমরা! কী অসাধারণ!”

তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’-এর ভোকাল প্রবর রিপন লিখেছেন,“গায়ককে বন্দী করা যায়, গানকে নয়। কেননা তা ইতিমধ্যে ছড়িয়ে গেছে হাওয়ায়। র‍্যাপার হান্নানের মুক্তি চাই।”

প্রশাসনের কাছে প্রশ্ন রেখে অভিনেতা খায়রুল বাসার লিখেছেন,“একজন গায়ক! আওয়াজ তোলায় গ্রেফতার এবং রিমান্ড! একজন হান্নান ৭১ থেকে ২৪ হয়ে নতুন ৭১ এর ইঙ্গিত দিচ্ছে। তাই তাই হচ্ছে না? হানা দিয়ে হান্নানদের আওয়াজ কোনদিন থামে নাই। এসব বন্ধ করেন, সমাধানের দিকে আগান, ন্যায্যতার সাথে মিলমিশ করেন। বোকার মতো এই আওয়াজের গলা চেপে ধরবেন না। এ আওয়াজ পলিউশন না ইলিউশন! এই আওয়াজ সংক্রামক।”

হান্নানকে দুই দিনের রিমান্ডে নেয়ার খবরটি শেয়ার করে অভিনেত্রী রোকাইয়া জাহান চমক প্রশ্ন রেখেছে,‘বাক স্বাধীনতা? গণতন্ত্র?’

সোহেল রানা মন্ডল লিখেছেন,“আপনি গান লিখতে, গাইতে পারবেন না, সিনেমা বানাইতে পারবেন, কবিতা লিখতে পারবেন না.. আপনার ন্যারেটিভের সাথে না মিললে জেল জুলুম করবেন… অধিকারের কথা, দাবি দাওয়া তুললে আপনাকে গুলি খেয়ে রাস্তায় পরে থাকতে হবে… রাজাকার ট্যাগ দিয়ে চেতনার আস্ফলন করবেন… এইটা কোন চেতনা কেউ একটু বুঝায়ে দিয়েন…. যারা এখনো চেতনা দন্ড নিয়া পুলিশিং করছেন… একটু ভাবেন…।”

এছাড়াও হান্নানের মুক্তি চেয়ে পোস্ট করেছেন সংগীতপরিচালক ইমন চৌধুরী থেকে শুরু করে নির্মাতা ফাখরুল আরেফিন, মাবরুর রশিদ বান্নাহ, অভিনেতা মোস্তফা মনোয়ার, দীপক কুমার সুমন, ইমতিয়াজ বর্ষণসহ অনেকে।

Tags: আওয়াজ উডাগায়কফারুকীর‍্যাপারর‌্যাপার হান্নানলিড বিনোদনশিহাব শাহীনশোবিজসংগীতশিল্পী
Previous Post

আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী

Next Post

কোটা আন্দোলন: চট্টগ্রামে গ্রেপ্তার ১১ আসামি কারাগারে

Next Post
জেলখানার কড়া তারের মধ্যে হাতের আঙুলের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা আন্দোলন: চট্টগ্রামে গ্রেপ্তার ১১ আসামি কারাগারে

সুপারম্যানের চরিত্রে অভিনেতা জর্জ ক্লুনি, পেছনে আকাশে বজ্রপাত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুপারম্যান'র শুটিং শেষে যা বললেন জেমস গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT