চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ক্যালগেরিতে জমে উঠেছে শর্ট পিচ এলিট লিগ

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
1:47 অপরাহ্ন 10, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A

কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে চলছে বহুল আলোচিত ক্রিকেট টুর্নামেন্টশর্ট পিচ  এলিট লিগ-২০২৬। সোমবার (৯ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই দুই দিনব্যাপী টুর্নামেন্টের আয়োজন করেছে শর্ট পিচ বিডি ক্রিকেট (ওয়াই ওয়াই সি)। প্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে টুর্নামেন্টটি ইতোমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট ৬টি দল—ঢাকা মাফিয়াস, নোয়াখালী রয়্যালস, চট্টগ্রাম নাইটস, খুলনা ভাইকিংস, সিলেট সিক্সার্স এবং রংপুর টাইটানস। শর্ট পিচ ফরম্যাটে দ্রুতগতির ম্যাচে দলগুলো দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিচ্ছে।

টুর্নামেন্টের প্রথম দিনের ম্যাচগুলোতে ব্যাটে-বলে ছিল চমকপ্রদ পারফরম্যান্স । দর্শক গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়, করতালি ও উল্লাসে মুখর ছিল পুরো জেনেসিস সেন্টার। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স এবং সুশৃঙ্খল আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন দর্শক ও আয়োজকরা।

আগামী ১১ জানুয়ারি টুর্নামেন্টের বাকি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে

আয়োজকরা জানান, কর্মব্যস্ততার ফাঁকে এ আয়োজন শুধু খেলাধুলাই নয়, শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তারা জানান, শর্ট পিচ এলিট লিগ-২০২৬ ক্যালগেরিতে ক্রিকেটের জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে এমন আয়োজনে প্রবাসীরা আরো বেশি বেশি সম্পৃক্ত হবে।

Previous Post

ভিড়ের মাঝে হেনস্তার শিকার অমিতাভ

Next Post

কঠিন সময়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জনগণ: মির্জা ফখরুল

Next Post

কঠিন সময়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জনগণ: মির্জা ফখরুল

৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো কারণ নেই: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT