চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ বিনামূল্যে দেখা যাবে কুসুমের ‘শরতের জবা’

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2025
in বিনোদন
A A
শরতের জবা চলচ্চিত্র উৎসবের একটি দৃশ্য, নারী অভিনেত্রী মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে ৯ দিনব্যাপী দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগে দর্শক বিনামূল্যে বড়পর্দায় দেখতে পারবেন কুসুম সিকদার পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’।

এবছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে, এরমধ্যে ‘শরতের জবা’ বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখা যাবে। উৎসবে ছবির নির্মাতাসহ কলাকুশলীরাও উপস্থিত থাকবেন।

একই উৎসবে ‘শরতের জবা’র রয়েছে আরো একটি প্রদর্শনী। উৎসব কর্তৃপক্ষ বলছেন, ১৭ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তনে দর্শক ছবিটি বিনামূল্যে দেখতে পারবেন।

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।

ছবির পরিচালনা ছাড়াও চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন কুসুম সিকদার। মূল চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।

Tags: ইমপ্রেসকুসুম সিকদারলিড বিনোদনশরতের জবাসিনেমা
Previous Post

ভারত থেকে প্রায় ১২০০ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ

Next Post

রণবীর-আলিয়া নয়, ‘গাল্লি বয়’র সিকুয়েলে নতুন জুটি!

Next Post
অভিনেতা ও অভিনেত্রীর ছবি, শহরের ব্যাকড্রপে. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর-আলিয়া নয়, 'গাল্লি বয়'র সিকুয়েলে নতুন জুটি!

বার্সেলোনা শহরের আকাশে সাগরপারে সাগর, সাগরপারে সমুদ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনে বাড়ি কিনতে দিতে হবে ১০০ শতাংশ ট্যাক্স!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT