চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, সন্দেহভাজন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 পূর্বাহ্ন 24, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় একজন নারী ও একজন পুরুষ দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিস সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এক সন্দেহভাজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসের আশপাশের সড়কে এ ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিসের তথ্য অনুযায়ী, সন্ধ্যা প্রায় ৬টার দিকে ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে দায়িত্বরত সিক্রেট সার্ভিস সদস্যদের দিকে গুলি ছোড়েন। জবাবে সিক্রেট সার্ভিসও পাল্টা গুলি চালায়। এতে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সময় হোয়াইট হাউসে অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে, প্রেসিডেন্টের নিরাপত্তা বা চলমান কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি এবং কোনো সুরক্ষিত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হননি। ঘটনার পর সাময়িকভাবে হোয়াইট হাউস লকডাউন করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

এ ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি। তবে গুলিতে আহত পথচারীর পরিচয় বা শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এছাড়া ওই ব্যক্তি সন্দেহভাজনের গুলিতে নাকি সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে আহত হয়েছেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাতে জানা গেছে, নিহত সন্দেহভাজনের নাম নাসির বেস্ট (২১)। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের জুলাইয়ে হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করার সময় তাকে আটক করেছিল সিক্রেট সার্ভিস। পরে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কারণে তাকে একটি মনোরোগ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছিল।

এদিকে, ঘটনাস্থলে থাকা মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক সেলিনা ওয়াং জানিয়েছেন, হোয়াইট হাউসের নর্থ লনে রিপোর্টিং করার সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শুরুর পর তাকে দ্রুত প্রেস ব্রিফিং কক্ষে আশ্রয় নিতে বলা হয়।

ঘটনার কয়েক ঘণ্টা পরও হোয়াইট হাউসের আশপাশে ব্যাপক পুলিশি উপস্থিতি দেখা গেছে। প্রেসিডেন্টের সরকারি বাসভবনের আশপাশের সড়কগুলো ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং তদন্তের স্বার্থে সেগুলো বন্ধ রাখা হতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

তবে এখনো সন্দেহভাজনের গুলি চালানোর উদ্দেশ্য, ব্যবহৃত অস্ত্রের ধরন কিংবা আহত পথচারীর পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Tags: গোলাগুলিযুক্তরাষ্ট্রহোয়াইট হাউস
Previous Post

কেনের হ্যাটট্রিক, ৬ বছর পর জার্মান কাপ বায়ার্নের

Next Post

গ্রিন কার্ডের নতুন নীতি: যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে ভারতীয়রা

Next Post
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ও পতাকা, বৈধ স্থায়ী বসবাসের জন্য প্রয়োজনীয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিন কার্ডের নতুন নীতি: যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে ভারতীয়রা

যমুনা সেতুতে যানবাহনের চাপ কম, টোল প্লাজা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনা সেতুতে যানবাহনের চাপ কম, একদিনে টোল আদায় প্রায় ৩ কোটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT