চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদল নেতার বাড়িতে গুলির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 01, এপ্রিল 2026
in চট্টগ্রাম, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা এলাকায় রাতের আঁধারে ছাত্রদলের এক নেতার বাড়িতে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। ওই ছাত্রদল নেতার অভিযোগ, ইউনিয়ন জামায়াতের আমিরের নেতৃত্বে গুলি ছোড়া হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

এতে উল্লেখ করা হয়েছে, গতকাল মঙ্গলবার ৩১ মার্চ দিবাগত রাত সোয়া একটার দিকে গুলি করার ঘটনাটি ঘটেছে।

ওই ছাত্রদল নেতার নাম মো. মহসিন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলার কাঞ্চনা ইউনিয়নের কবির বাড়ি এলাকার বাসিন্দা। তিনি জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তাকে না পেয়ে স্থানীয় দুই ছাত্রদল নেতাকে মারধর করেছেন জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা।

মো. মহসিন সাংবাদিকদের বলেন, কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমির আবু তাহেরের নেতৃত্বে জামায়াত–শিবিরের কর্মীরা আমার বাড়ি লক্ষ্য করে দফায় দফায় গুলি চালান। আমাকে না পেয়ে তারা আমার সহযোগীদের ওপর হামলা করেন। তাদের হামলায় ছাত্রদলের একটি ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মোহাম্মদ রাকিব ও ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মো. শফিক আহত হয়েছেন। এর মধ্যে রাকিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মহসিন এক পল্লিচিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হামলার কারণ প্রসঙ্গে জানতে চাইলে মো. মহসিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ইউনিয়নে জামায়াতের প্রার্থী প্রত্যাশিত ভোট পাননি। এতে তারা ক্ষুব্ধ হয়ে নির্বাচনের পর থেকেই স্থানীয় বিএনপি নেতা–কর্মীদের বাড়িঘর ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছেন।

তবে মো. মহসিনের অভিযোগ অস্বীকার করেছেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমির আবু তাহের। তিনি সাংবাদিকদের বলেন, আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে দল আমাকে প্রার্থী করতে পারে, এমন সম্ভাবনা থেকেই বিএনপির একটি অংশের নেতা–কর্মীরা আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ করছেন। অভিযোগের প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। তারা নিজেরাই বাজি ফাটিয়ে জামায়াত–শিবিরের নেতা–কর্মীদের ওপর গুলির দায় চাপাচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ফরহাদ সাংবাদিকদের বলেন, মধ্যরাতে বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটা গুলি বা আতশবাজির শব্দ হতে পারে। তবে কারা, কী কারণে হামলা করেছে, তা নিশ্চিত নয়। জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সে কারণেও হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনহামলা
Previous Post

মানিকের গোলে সেমিতে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

Next Post

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনি নোটিশ 

Next Post

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনি নোটিশ 

ছবি: সংগৃহীত

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT