চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোন মহাজন আমরা হাজারজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
শিল্পকর্মের জন্য প্রস্তুত এক শিল্পী, পাথরের মুখমণ্ডলের মূর্তি হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ছাত্র-জনতার স্বর অনুস্মরণে বহুত্ববাদী গণতন্ত্র, ধর্ম ও জাতি নিরপেক্ষ জনমুখী সংস্কৃতির বিকাশে পারফরম্যান্স শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো জুলাই অভ্যুত্থানের পারফরম্যান্স “শোন মহাজন আমরা হাজারজন”।

দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনের পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এবং টিএসসিতে। একাডেমির চারুকলা বিভাগের এই আয়োজন শুরু হয় বিকাল ৩টায়।

আয়োজন নিয়ে চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের পারফরম্যান্স আর্টের শিল্পীদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজন। এটা অত্যন্ত তাৎক্ষনিক একটি বিষয়, যেটা শিল্পীরা তাদের স্বতঃস্ফুর্ত অংগ্রহণের মাধ্যমে করে থাকেন। ঠিক নাটক নয়, তবে অভিনয়ের মতো কিছু বিষয় থাকতে পারে। একজন বা অল্প কয়েকজন শিল্পীদের প্রচেষ্টায় এ ধরনের পারফরম্যান্স আর্ট আগে হলেও এতো সংখ্যক শিল্পীদের নিয়ে এ ধরনের আয়োজন আগে হয় নি।

বিশ্ববিদ্যালয় এলাকায় ভিন্ন আঙ্গিকে পারফরম্যান্স আর্ট উপস্থাপন করেন ৪১ জন শিল্পী। “১৯৭১/২০২৪ :শোন মহাজন আমরা হাজারজন” শিরোনামে পারফরম্যান্সে অংশ নেন আফসানা শারমিন ঝুম্পা, আবু নাসের রবি, মোহাম্মদ জাহিদ হোসেন, সুমনা আক্তার, ফারিয়া খানম তুলি, ইফাত রজোয়ানা রিয়া, সাজান রানা, হেলাল সম্রাট, সুমন বিশ্বাস, খাইরুল ইসলাম রানা এবং শিরীন আক্তার।

পরিবেশনাটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়। শনিবার একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ২য় দিনের পারফরম্যান্স আর্ট উপস্থাপিত হবে।

Tags: চিত্রকলাজুলাই অভ্যুত্থানথিয়েটারবকুলতলালিড বিনোদনশিল্পকলা
Previous Post

শূন্য থেকে শুরু করে এখন কোটি টাকার পোল্ট্রি খামার

Next Post

গাজায় শরণার্থী শিবির ও হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক

Next Post
গাজায় ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় শরণার্থী শিবির ও হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক

অভিনেতা আল্লু তারকা, কালো পোশাক ও বাদামী চশমা পরা, দর্শকদের মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদপিষ্টে নিহত সেই নারীকে নিয়ে যা বললেন আল্লু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT