চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিভোর্সের যুগে সম্পর্ক টিকিয়ে রাখার বার্তা দিচ্ছে যে নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
একটি দম্পতি প্রেমের মুহূর্তে হাসছে, পারিবারিক সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আজকাল বৈবাহিক সম্পর্ক মানেই যেন তাড়াতাড়ি শুরু, তাড়াতাড়ি শেষ! কিন্তু ঠিক তখনই মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সহযাত্রী’ নাটকটি বার্তা দিচ্ছে, দাম্পত্য জীবন মানে দায়িত্ব, বোঝাপড়া আর সহনশীলতা। বিচ্ছেদের নয়, সম্পর্ক টিকিয়ে রাখার বার্তা এই নাটকটি।

এটি দেখে দর্শকরা বলছেন, ‘সহযাত্রী’ শুধুই একটি গল্প নয়, বরং স্বামী-স্ত্রীর সম্পর্ক, বোঝাপড়া এবং সহনশীলতার বার্তা চোখে আঙুল দিয়েও দেখিয়ে দিচ্ছে। দর্শকরা অনুভব করছেন, ডিভোর্স নয়, বরং কীভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় সেই চর্চা শিখিয়ে দিচ্ছে ‘সহযাত্রী’।

দম্পতি বিচ্ছেদের পর নতুন জীবন উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ নাটকের গল্পে দেখা যায়, নিজেকে পছন্দকে প্রাধান্য দিয়ে জয়-অবনী (জোভান-নিহা) বিয়ে করেন। কিছুদিনের মধ্যে তাদের দাম্পত্য জীবনে ছোট ছোট কারণে দূরত্ব বাড়তে থাকে। একসময়ে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। তাদের মামা জানান, বিয়েতে জয়-অবনীকে কাউকে দাওয়াত দেয়নি। এজন্য তাদের ডিভোর্স হবে ধুমধাম আয়োজনে। সেই ডিভোর্স সেরেমনির আয়োজনে গল্পের বাঁকবদল ঘটে।

চ্যানেল আইতে প্রচারের পর শনিবার দুপুরে সিনেমাওয়ালার ইউটিউবে উন্মুক্ত হয়েছে ‘সহযাত্রী’। দুদিনে নাটকটি দুই মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। এই নাটকের মূল গল্প মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এবং লিখেছেন জোবায়েদ আহসান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, নাজনীন নিহা, এজাজুল ইসলাম, সুষমা সরকার, তানজিম অনিক, জেবিন, তাবাসুম ছোঁয়াসহ আরও অনেকে।

বিবাহের অনুষ্ঠানে প্রেমিক-প্রেমিকা মুখোমুখি হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ নাটকটি দেখে প্রায় পাঁচ হাজার দর্শক ইউটিউবে ইতিবাচক মন্তব্য করেছেন। শতশত দর্শক তাদের দাম্পত্য কলহের কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন। তাদের মধ্যে চাঁদনি সুলতানা নামে একজন দর্শক লিখেছেন, ‘সহযাত্রী’ দেখার পর মনে হলো, ডিভোর্স কোনো সমাধান নয়। একটু বোঝাপড়া, একটু ভালোবাসা, কেয়ার এবং ধৈর্য্য এই বিষয়গুলো পারে সারাজীবন সম্পর্ককে টিকিয়ে রাখতে।

উপমা পাল লিখলেন, নাটকটা দেখে চোখে জল এসে গেছে। কত সহজে আমরা সম্পর্ক ভেঙে ফেলি, অথচ একটু ধৈর্য রাখলেই হয়তো দুজনের সম্পর্ক টিকিয়ে রাখা যায়। এই নাটকের পরিচালক, লেখক এবং যারা অভিনয় করেছেন সবাইকে ধন্যবাদ। এমন শিক্ষণীয় গল্প আরও চাই।

তানভীর আহমেদ লিখেছেন, বর্তমানে যে হারে ডিভোর্স বাড়ছে, সেখানে এই নাটক দেখার পর অনেকেই তাদের সম্পর্ক নতুনভাবে শুরু করার সাহস পাবে। এমন কাজের জন্য ধন্যবাদ টিম সহযাত্রীকে। সোনিয়া খন্দকার লিখেছেন, সম্পর্ক বাঁচানোই আসল কাজ। সহযাত্রী যেন আমাদের ঘরের আয়না হয়ে উঠেছে, যেখানে আমরা নিজেদের ভুল দেখতে পাচ্ছি। এই সময়ে এমন শিক্ষণীয় নাটক বানানো জন্য নির্মাতাকে সেলুট।

ফারিন চৌধুরী লিখেছেন, স্বামীর সঙ্গে ছোটখাটো ভুলের কারণে আমাদের সংসারেও অশান্তি বিরাজ করছিল। কিন্তু নাটকটা দেখে আমি ভুল বুঝতে পেরেছি। পাশাপাশি অধিকাংশই মন্তব্য এমন ছিল, যারা বিয়ের পর ডিভোর্সের কথা ভাবছেন, সেই দম্পতিদের এই নাটক দেখা উচিত।

Tags: এজাজুল ইসলামজেবিনজোভানতানজিম অনিকনাজনীন নিহাফারহান আহমেদ জোভানমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনসিনেমাওয়ালাসুষমা সরকার
Previous Post

হাত না মেলানোয় শাস্তি হবে ভারতের? আইন কী বলছে

Next Post

ঘোস্ট শার্ক: পানির নিচের ড্রোনে বিনিয়োগ ১১০ কোটি ডলার

Next Post
চ্যানেল আই অনলাইন রিপোর্টার পানির নিচের ড্রোনের উদ্বোধন দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোস্ট শার্ক: পানির নিচের ড্রোনে বিনিয়োগ ১১০ কোটি ডলার

বাংলাদেশি নৌযানের মিয়ানমারে যাতায়াতের রহস্যজনক দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবির প্রযুক্তিতে বাংলাদেশি নৌযানের মিয়ানমারে যাতায়াতের ‘রহস্যজনক’ দৃশ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT