চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 11, আগস্ট 2026
in বিনোদন
A A
সোহানা সাবা ও তার স্বামী হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বিয়ে করলেন অভিনেত্রী সোহানা সাবা। দেড় বছরেরও বেশি সময় আগে ব্যবসায়ী ফয়সালকে বিয়ে করেছেন তিনি।

ফয়সালের সঙ্গে সোহানা সাবার প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করতে চাননি অভিনেত্রী।

সোহানা সাবা জানান, প্রথম দেখাতেই ফয়সালকে মনে হয়েছিল, এই মানুষটির জন্যই তিনি অপেক্ষা করছিলেন। বিয়ের খবরটি তার ছেলে ইতিবাচকভাবে নিয়েছে এবং নতুন জীবনে সে বেশ খুশি।

এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের সংসার ছিল সোহানা সাবার। তাদের এক সন্তান রয়েছে। বিচ্ছেদের পর নতুন করে জীবন শুরু করেন তিনি।

ব্যক্তিগত জীবনের এই সুন্দর পরিবর্তনের পাশাপাশি অভিনয় অঙ্গনেও সোহানা সাবার পদচারণা বেশ সমৃদ্ধ। টেলিভিশন নাটক দিয়ে শুরু করে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ এবং কবরী পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

পরবর্তীতে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। সীমান্ত ছাড়িয়ে ওপারে ভারতের ‘ষড়্‌রিপু’ ও ‘এপার-ওপার’ এবং আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমাতেও তার অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন সাবা।

Tags: অভিনয়লিড বিনোদনসিনেমাসোহানা সাবা
Previous Post

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

Next Post

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

Next Post
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন প্রবীণ রাজনীতিবিদ।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

পাহাড়ি এলাকায় অভিযানে গ্রেপ্তার সাদ্দাম গ্রুপের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT