চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোয়েবের ভিসা জটিলতা ‘দ্রুত’ সমাধান হবে: রোহিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 24, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে মাঠে প্রস্তুত, দর্শক ও মাঠের নিরাপত্তা জাল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড এখন ভারতে। দলে অভিষেকের অপেক্ষায় থাকার কথা ছিল অফস্পিনার শোয়েব বশিরের। পাকিস্তানি বংশোদ্ভূত এ ইংলিশম্যান ভারতে আসতে পারেননি। ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে গেছেন ২০ বর্ষী তরুণ। ঘটনায় ভারত অধিনায়ক রোহিত শর্মা বলছেন, দ্রুত শোয়েবের ভিসা জটিলতার সমাধান হবে।

বৃহস্পতিবার হায়দরাবাদে প্রথম ম্যাচের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন ৩৬ বর্ষী রোহিত। বলেন, ‘সত্যি কথা বলতে তার জন্য দুঃখ পাচ্ছি। দুর্ভাগ্যবশত আমি ভিসা অফিসে না বসায় এরবেশি তথ্য দিতে পারছি না।’

‘কিন্তু আশা করছি সে দ্রুতই সমস্যার সমাধান করে আমাদের দেশটাকে উপভোগ করতে পারবে এবং ক্রিকেট খেলতে পারবে।’ ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে সাড়া দেয়নি বলে খবর।

ঘটনায় হতাশা প্রকাশ করে ইংলিশ অলরাউন্ডার ও অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘বিশেষ করে অধিনায়ক হিসেবে এই ঘটনা বেশ হতাশাজনক। আমরা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে স্কোয়াড ঘোষণা করেছিলাম, আর বশির এখনও ভারতের ভিসা পায়নি। দলে প্রথম কেউ সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা কাম্য নয়। তার জন্য খারাপ লাগছে।’

Tags: ইংল্যান্ডভারতরোহিতলিড স্পোর্টসশোয়েবস্টোকসহায়দরাবাদ
Previous Post

বহিস্কৃতরা মিলে গঠন করছে তৃণমূল জাতীয় পার্টি

Next Post

ইউক্রেনের বন্দীদের নিয়ে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বহু হতাহত

Next Post
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের সময় ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের বন্দীদের নিয়ে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বহু হতাহত

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ক চিত্র, টানেল ও রেলপথের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সমৃদ্ধির অগ্রযাত্রায় আন্তসম্পর্কের উন্নয়ন জরুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT