চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে শোয়েবের বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 25, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
শোয়েবের বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ সিনেমার পোস্টার ও ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস- রানিং অ্যাগেইন্সট দ্য অডস’ নামে নিজের বায়োপিক মুক্তির কথা জানিয়েছেন। ৪৬ বর্ষী তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানান ২৪ সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও পোস্ট করে।

ভিডিওর শিরোনামে শোয়েব লিখেছেন, ‘সুন্দর যাত্রার সূচনা। আমার গল্প, আমার জীবন, আমার বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস- রানিং অ্যাগেইন্সট দ্য অডস’। আপনি এমন একটি রাইডের অপেক্ষায় আছেন যাতে আপনি আগে কখনো চড়েননি। পাকিস্তানি ক্রীড়াবিদকে নিয়ে প্রথম বিদেশি ছবি। আপনাদের বিতর্কিত, শোয়েব আখতার।’

শোয়েব মাঠে অনেক সাফল্য পেলেও প্রচুর বিতর্কেও জড়িয়েছেন। বায়োপিকে তার চরিত্রটি কীরূপে ফুটে উঠবে সেটাই মূল আকর্ষণ থাকছে। বায়োপিকটি পরিচালনা করেছেন মুহাম্মদ ফারাজ কায়সার। ২০২৩ সালের ১৬ নভেম্বর মুক্তি পাবে।

সাউথ আফ্রিকায় ২০০৩ বিশ্বকাপে শোয়েব ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিমি. গতিতে একটি ডেলিভারি করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই দ্রুততম বল ডেলিভারির রেকর্ড, যা আজও টিকে আছে।

শোয়েব সবশেষ ২০১১ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছেন। ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ছিল। অনেক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও একের পর এক ইনজুরি এবং ফিটনেস সমস্যায় ক্যারিয়ার লম্বা করতে পারেননি।

১৪ বছরের ক্যারিয়ারে ৪৬ টেস্টে ১৭৮ উইকেট শোয়েবের। ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টুয়েন্টি খেলে যথাক্রমে নিয়েছেন ২৪৭ ও ১৯ উইকেট।

Tags: পাকিস্তানবায়োপিকশোয়েব
Previous Post

ভিকি-ক্যাটরিনাকে প্রাণনাশের হুমকিদাতা গ্রেপ্তার

Next Post

গলে দ্বিতীয় দিনেও নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গলে দ্বিতীয় দিনেও নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা

স্কটিশ ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কটিশ বোর্ডের বিরুদ্ধে বর্ণবাদের ৪৪৮ প্রমাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT