চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারা দেশে আবারও শুরু হচ্ছে শিল্পকলা প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 06, জুন 2024
in বিনোদন
A A
শিল্পকলা প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে শুরু হচ্ছে শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪। এ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার (৫ জুন) বিকেলে হয়ে গেল সংবাদ সম্মেলন।

জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানিয়ে এদিন সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল পর্যন্ত সংস্কৃতি চর্চার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে পূর্বের ধারাবাহিকতায় এবার দেশব্যাপী আয়োজন ‘শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪’।

সংবাদ সম্মেলনে লিয়াকত আলী লাকী বলেন, “সারাদেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডে তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজন, আমরা চাই শিশুরা ছোট থেকেই সাংস্কৃতিক আবহের মধ্যে সেই সুযোগ সুবিধার মধ্যে বেড়ে ওঠুক”।

তিনি আরো বলেন, এই প্রতিযোগিতা সফল করতে এরইমধ্যে কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এরই মধ্যে চিঠি দেয়া হয়েছে।

এবারের প্রতিযোগিতা ১০টি বিষয়ে অনুষ্ঠিত হবে। বিষয়সমূহ হলো- ১. রবীন্দ্রসংগীত ২. নজরুল সংগীত ৩. গণজাগরণের গান (দেশাত্মবোধক/ভাষার গান/ মুক্তিযুদ্ধভিত্তিক/বঙ্গবন্ধুকে নিয়ে গান/ গণসংগীত) ৪. লোকসংগীত ৫.সাধারণ নৃত্য/ সৃজনশীল নৃত্য ৬. লোক নৃত্য ৭.শাস্ত্রীয় নৃত্য ৮.একক আবৃত্তি (কবিতা/ ছড়া) ৯.একক অভিনয় ও ১০.চিত্রাংকন।

বয়সভিত্তিক বিভাগসমূহ হলো – ‘ক’ বিভাগ: ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি অথবা সর্বোচ্চ ১১ বছর, ‘খ’ বিভাগ: ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি অথবা সর্বোচ্চ ১৭ বছর। ‘গ’ বিভাগ: একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর অথবা সর্বোচ্চ ২৫ বছর। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি বিষয়ে এবং ঢাকা মহানগর বা তার নিজ জেলা অর্থাৎ একটি স্থান থেকে অংশগ্রহণ করতে পারবে।

আগামী ২৫ জুনের মধ্যে সকল জেলা পর্যায়ের প্রতিযোগিতা অয়োজিত হবে। আগামী ৭ জুন ঢাকা মহানগর উত্তর ও ৮ জুন দক্ষিণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৫ জুন। ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে সকল জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রত্যেক জেলার প্রতিযোগী নিজ জেলা শিল্পকলা একাডেমি থেকে তথ্য সংগ্রহ ও নিবন্ধন করবে। সকল জেলা ও মহানগর পর্যায়ে নির্বাচিত ১ম স্থান অধিকারীদের নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।

Tags: অভিনয়লিড বিনোদনশিল্পকলাসংগীতসিনেমা
Previous Post

গাজীপুরে অটোরিকশা-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Next Post

বাবরের উইকেট ‘গুরুত্বপূর্ণ’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবরের উইকেট ‘গুরুত্বপূর্ণ’

অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করছেন, পাশে অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেরুন রঙের ব্রিফকেস নিয়ে সংসদে এসে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT