চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনন্দ-উৎসবে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 20, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পীদের পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জমজমাট আয়োজনে পালিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

একাডেমির নন্দনমঞ্চে এদিন সকালে অনুষ্ঠানের শুরু জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল শিল্পী/কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী একাডেমির কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন। এর পরে ৪৯ বছরের শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের কার্যক্রমের উপর ১০ দিনব্যাপী চলা প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন লাকী। জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলা এ প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিকেলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার গেট দিয়ে প্রদক্ষিণ করে জাতীয় চিত্রশালার গেট দিয়ে একাডেমি চত্ত্বর প্রদক্ষিণ করে নন্দনমঞ্চে শেষ হয়। বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব আবুল মনসুর এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও একাডেমির সকল শিল্পী/কর্মকর্তা ও কর্মচারী।

বিকেলে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব মো. আবুল মনসুর।

একক সংগীত, পালাগান, সমবেত সংগীত, শাস্ত্রীয় নৃত্য, যাত্রাসহ নানান পরিবেশনা চলে। উল্লেখ্য যে শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের ৪৯ বছরের কার্যক্রমের নান্দনিক প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় চিত্রশালা মিলনায়তনে ১০ দিনব্যাপী এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

Tags: নৃত্যলিড বিনোদনশিল্পকলাশিল্পকলা একাডেমিসংগীত
Previous Post

আরিয়ানের অসাধারণ নির্মাণ, শুভ-বিন্দুর জমজমাট রসায়ন

Next Post

উদ্ধার হওয়া আড়াই মাসের শিশুটি ১১ তলায় আটকা ছিল

Next Post
আড়াই মাসের শিশুটি উদ্ধার হওয়ার সময় ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ধার হওয়া আড়াই মাসের শিশুটি ১১ তলায় আটকা ছিল

ফারাজ সিনেমার ট্রেলার এখনই দেখুন, হাইকোর্টের নির্দেশে প্রদর্শন বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন প্লাটফর্মে 'ফারাজ' প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT