চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিহাব শাহীনের সিনেমায় আফরান নিশো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 09, অক্টোবর 2024
in বিনোদন
A A
আফরান নিশো ও শিহাব শাহীনের ছবি, বাংলাদেশি অভিনেতা ও নির্মাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে গত বছরের জুন মাসে বড় পর্দায় অভিষেক হয় অভিনেতা আফরান নিশোর। সিনেমাটি পাল্লা দিয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে।

শেষ পর্যন্ত প্রিয়তমার সঙ্গে পেরে না উঠলেও দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি। প্রশংসিত হয়েছিলেন নিশো। পরে তিনি সিনেমায় নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছেন।

এত দিনে ভক্তদের জন্য এল সেই সুখবর, এ বছরের নভেম্বর বা ডিসেম্বরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন নিশো। সিনেমাটি মুক্তির আলো দেখবে আগামী কোরবানির ঈদে।

এ বছরের মে মাসে ভারতের এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা আসে। সেই প্রতিষ্ঠানে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন আফরান নিশো। নিশোর নতুন সিনেমাটি সেই দুই সিনেমার একটি পরিচালনা করবেন শিহাব শাহীন।

তবে সিনেমার নাম এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সপ্তাহখানেক পরেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সিনেমা, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীর নাম।

নিজের প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে সিনেমা পরিচালক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন শিহাব শাহীন। এবার তিনি হাত দিয়েছেন দ্বিতীয় সিনেমায়।

জানা গেছে, কয়েক মাস ধরে নতুন সিনেমার শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ও তার দল। যেকোনো সময় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা।

তবে সিনেমাটি নিয়ে তাঁদের কিছু পরিকল্পনা আছে জানিয়ে শিহাব শাহীন বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেসব জানাব।’

জানা গেছে, এ বছর সিনেমার শুটিং শুরু হবে। শুটিং শেষ করেই পোস্ট-প্রোডাকশনের কাজে নেমে পড়বেন নির্মাতা ও তার দল। কারণ, আগামী বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান তারা।

Tags: আফরান নিশোলিড বিনোদনশিহাব শাহীন
Previous Post

পুলিশের কাজে গতি ফেরাতে ৫০টি গাড়ি ১০ থানায় হস্তান্তর

Next Post

তরুণ নির্মাতাদের পাশে ক্যাফেলাইটিক্স

Next Post
নির্মাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ নির্মাতাদের পাশে ক্যাফেলাইটিক্স

বাংলাদেশি যুবকদের ছবি, অপহরণের শিকার ৫ জেলেকে ফেরত এনেছে বিজিবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরাকান আর্মির অপহরণের শিকার ৫ জেলেকে ফেরত এনেছে বিজিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT