চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরার সব পুরস্কার শিবলীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 17, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার জয় মাঠে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৯৫ রানের বড় জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দলগত অর্জনের পাশাপাশি আসরে ব্যক্তিগত অর্জনে সেরার সব পুরষ্কারও এসেছে টাইগারদের ঝুলিতে। আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করা টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলী একাই জিতেছেন সবকটি।

ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলেছেন শিবলী। আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন শিবলী। যা অনূর্ধ্ব-১৯ দলে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগে সাউথ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন পিনাক ঘোষ। যা যুবাদের ক্রিকেটে এখনও টাইগারদের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।

এবারের এশিয়া কাপে সেমিফাইনাল বাদ দিলে প্রায় সব ম্যাচেই রান পেয়েছেন শিবলী। ৫ ম্যাচে ১২৬ গড়ে ৩৭৮ রান করেছেন এই ওপেনার। ৫ ইনিংসের দুটোয় ছিলেন অপরাজিত। দুই অর্ধশতকের সাথে ছিল দুই শতকও। যুব এশিয়া কাপের এবারের আসরে সর্বোচ্চ রান করেন বাংলাদেশের এই ওপেনার। শিবলী ছাড়া আর কারো ব্যাটে পেরোয়নি ৩০০ রান।

গ্রুপপর্বে আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন ৭১ রানের ইনিংস। জাপানের বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেলার পর শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ রানের দারুণ ইনিংস খেলেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। ফাইনালের মঞ্চেও নায়ক শিবলী। ১২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা। সেই সঙ্গে নিজের করে নিয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক ও টুর্নামেন্ট সেরার পুরষ্কার।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক আইয়ান আফজাল খান। ব্যাটে নেমে ২৮২ রানের সংগ্রহ আনে বাংলাদেশ। জবাবে ২৪.৫ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় আমিরাত।

Tags: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপআরব আমিরাতবাংলাদেশলিড স্পোর্টসশিবলী
Previous Post

নির্বাচনের প্রয়োজন নেই, কে বিজয়ী তা ঘোষণা করে দিলেই হয়:নজরুল ইসলাম

Next Post

চবি উপাচার্যের বাসভবনে গোপনে চলছে শিক্ষক নিয়োগ পরীক্ষা

Next Post
বিশ্ববিদ্যালয় ভবনে শিক্ষক নিয়োগের গোপন পরীক্ষা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চবি উপাচার্যের বাসভবনে গোপনে চলছে শিক্ষক নিয়োগ পরীক্ষা

আর্জেন্টিনায় স্পোর্টস সেন্টার ধসে পড়ার দৃশ্য, ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনায় স্পোর্টস সেন্টারের ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT