চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন থেকে মেসিকেই রোনালদোর উপরে রাখবেন শেরউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 অপরাহ্ন 15, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও মেসি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ডের নোটবুকে দুজনের অবাধ বিচরণ। সেরাদের খাতায় এখানে ক্রিস্টিয়ানো রোনালদো তো অন্য জায়গায় লিওনেল মেসি। পায়ের জাদুতে মুগ্ধ করা দুজনেই আছেন ‘কে সেরা’ বিতর্কে। অনেকদূর গড়িয়ে যাওয়া তর্ক-বিতর্কে ভিন্ন জনের ভিন্ন মত থাকতে পারে। কিন্তু সিআরসেভেনকে এখন আর সর্বকালের সেরা বলতে চান না টিম শেরউড।

সাবেক টটেনহ্যামের কোচ বিরক্ত পর্তুগিজ মহাতারকার আচরণে। ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ফাঁটানো বোমাটাই ৩৭বর্ষী তারকাকে মেসির সঙ্গে দৌঁড়ে পিছিয়ে দিয়েছেন বলে মনে করেন শেরউড। এমন কি এখন থেকে সর্বকালের সেরা প্রশ্নে তিনি মেসিকে বেছে নিতে বেশি পছন্দ করবেন।

ইউনাইটেড, কোচ এরিক টেন হ্যাগ ও ম্যানচেস্টারের প্রত্যাবর্তনের পর নানান বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রোনালদো। তাতে জলঘোলা কম হচ্ছে না। বিশ্বকাপকে নাকের দূরত্বে রেখে পর্তুগিজ সুপারস্টারের কাণ্ড শেরউডকে অবাক করে দিচ্ছে। তার মনে হচ্ছে রোনালদোর এমন অবস্থায় মেসি নিশ্চিত হাসছেন।

শেরউড বলেছেন, ‘আমি মনে হয় এসব কাণ্ড দেখে কাতারের ক্যাম্পে বসে লিওনেল মেসি হাসতেছেন। কারণ যখন কাউকে জিজ্ঞাসা করেবেন ফুটবলের সেরা খেলোয়াড় কে, তখন অবধারিতভাবে রোনালদো-মেসির নাম আসবে—অনেকটা টসের মত।’

রোনালদোর দেওয়া সাক্ষাৎকারটি সব বদলে দিছে বলে মানেন শেরউড। সম্পূর্ণ তথ্যের সত্যতা যাচাই না করে মন্তব্য জানাচ্ছে না ইংলিশ ক্লাব ইউনাইটেড। তবে ‘কে সেরা’ বিতর্কে রোনালদোকে এখন আর ভাববেন না স্পার্সদের সাবেক বস, ‘আমার অবচেতন মন এখন মেসিকেই সেরা বলে মানবে। যা সত্যি লজ্জার।’

Tags: কাতার বিশ্বকাপ-2022টটেনহ্যামমেসিরোনালদোলিড স্পোর্টস
Previous Post

ভবিষ্যদ্বাণী করে বিপাকে টিম কাহিল

Next Post

ল্যাভরভ বালি ছাড়তেই ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

Next Post
অগ্নিকাণ্ডের ঘটনায় ধ্বংসপ্রাপ্ত ভবন ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ল্যাভরভ বালি ছাড়তেই ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

Former US President Donald Trump speaking at a political rally. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT