চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক সংকট নিরসনে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
4:27 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বান্দ রোডে অবরোধ করে তারা।

এর আগে, কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষকের পদের বিপরীতে ১৬১ টি পদে শিক্ষক রয়েছে। বাকী ১৭৩ টি পদ শূন্য। যার ফলে তাদের শিক্ষা দানে ব্যাপক বিঘ্ন ঘটছে।

এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা। কিন্তু তাদের দাবি মানা হয়নি। এর মধ্যে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর ৬ জন চিকিৎসককে এই কলেজে বদলি করে।

শিক্ষার্থীদের দাবি, অভিজ্ঞ শিক্ষক থাকতেও অনভিজ্ঞ কয়েকজন চিকিৎসককে এখানে নিয়োগ দেয়া হয়েছে, যা শিক্ষার্থীদের দাবির প্রতি প্রহসন। তাই তারা প্রজ্ঞাপন না মেনে তাতে অগ্নিসংযোগ করেছে এবং সড়ক অবরোধ করেছে।যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষক সংকটের কথা শিকার করে কলেজের অধ্যক্ষ ডা. ফায়জুল বাশার বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি। শিক্ষক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Tags: বরিশালশের ই বাংলা মেডিকেল কলেজ
Previous Post

মানুষ এখন যেকোন সময়ের চাইতে বেশী শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা

Next Post

মিশরে ফারাওয়ের নতুন সমাধি আবিষ্কার

Next Post
মিশরে প্রাচীন ফারাও সমাধির খোঁজে খনন কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরে ফারাওয়ের নতুন সমাধি আবিষ্কার

বাংলাদেশ পুলিশ সদস্যদের ছবি, পুলিশ ইউনিফর্মে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT