চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ‘শেখ হাসিনার ফেরার কথা’ তদন্তে কমিটি

দানিয়েল সুজিত বোস by দানিয়েল সুজিত বোস
1:02 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in - সেমি লিড, খুলনা, জনপদ
A A
রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ফেরার কথা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শেখ হাসিনাকে নিয়ে প্রচারণায় নগরজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ সময় জনসাধাণের নানারকম কথা বলতে শোনা যায়।

ডিজিটাল স্ক্রীনে দেখা যায়, সেখানে প্রচারিত হচ্ছে- ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’— বিষয়টি ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকেন। তারা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করেন।

এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হযেছে।

রেলওয়ে স্টেশনের সার্বিক দিক দেখাশোনার দায়িত্ব স্টেশন মাস্টারের। কিন্তু রাষ্ট্রীয় ও কঠোর নিরাপত্তায় পরিচালিত কম্পিউটার সেক্টর থেকে এমন প্রচারণা হয়েছে কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

খুলনা রেলওয়ে স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক কর্মকর্তা মুঠোফোনে জানান, অনেক সময় ডিজিটাল ডিভাইস হ্যাক করে দুর্বৃত্তরা এমন বেআইনি কাজ করতে পারে। এ বিষযে খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা রনির সেলফোনে একাধিকবার রিং দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

খুলনা রেলওয়ে পুলিশের ওসি ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা খবর পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রিনে একটা লেখা আসছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। আসলাম হোসেনের অফিস সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে। স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মো. মামুনূল ইসলাম পিইঞ্জ জানান, এ ঘটনাটি আমাদের নজরে আসার পর ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ডিটিও (পাকশী) হাসিনা বেগম। আগামী ৩ কর্মদিবসের মধ্যে কমিটি বিপোর্ট দিলে পরবর্তিতে জড়িতদের বিরুদ্ধে অইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Tags: তদন্ত কমিটি
Previous Post

হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

Next Post

মালদ্বীপের বাংলাদেশ মিশনে বুদ্ধিজীবী দিবস পালন

Next Post
বাংলাদেশের পতাকা ও বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের বাংলাদেশ মিশনে বুদ্ধিজীবী দিবস পালন

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির কাছে কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্য প্রেরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT