চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা দেশটাকে তার বাপের জমিদারি ভেবেছিলেন: রিজভী

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
8:49 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
শেখ হাসিনা ও রিজভী সহ অন্যান্য নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা দেশটাকে তার বাপের জমিদারি ভেবে যা ইচ্ছা তাই করেছেন। কোন জবাবদিহিতা ছিল না। তার বিরুদ্ধে কথা বলা হলেই গুম, খুন ও আয়না ঘরে আটকে রেখে বছরের পর বছর নির্যাতন চালানো হতো। সাংবাদিকরা কোন কিছু লিখতে পারেনি। লিখলেই ডিজিটাল আইনে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হতো। এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরে তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দিনাজপুরে পুলিশের গুলিতে আহত শহরের রাজবাড়ী কাটাপাড়ায় আব্দুর রশিদের শিশু কন্যা ও তার পরিবার কে দেখতে যান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি আব্দুর রশিদ ও তার স্ত্রী রোকেয়া বেগম এবং শিশু কন্যাদের তিনি খোঁজ-খবর নেন।

এসময় আহত পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী।

এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, আতিকুর রহমান, কৃষিবিদ মোকছেদল মোমিন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, আরিফুর রহমান তুষার, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহাম্মেদ কচি, মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটিসহ জেলার নেতৃবৃন্দ।

৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দিনাজপুর সদর হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়েছিলেন। আর্থিক সচ্ছলতা না থাকায় চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছিলেন আহত আব্দুর রশিদ। এ কারণে ভূমিষ্ঠ শিশুকন্যাকে ভবিষ্যতের কথা বিবেচনা করে এক নিকট আত্মীয়ের কাছে দিয়েছিলেন আব্দুর রশিদের স্ত্রী। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিশু কন্যাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

এর আগে রুহুল কবির রিজভী দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পাহাডপুরস্থ বাসভবনে ৫ই আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে নিহত গার্মেন্টস কর্মী বাবুর স্ত্রী শারমিনের হাতে আর্থিক সহায়তা দেন। নিহত বাবুর বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

Tags: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশেখ হাসিনা
Previous Post

লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন দুলাল মাহমুদ

Next Post

মোবাইল হারানোর জিডি না করেই কক্সবাজার ত্যাগ করলেন হাসনাত আব্দুল্লাহ

Next Post
প্রকৃতি পরিবেশে যুবকের ছবি, সবুজ গাছের মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল হারানোর জিডি না করেই কক্সবাজার ত্যাগ করলেন হাসনাত আব্দুল্লাহ

নিম্নচাপের কারণে কক্সবাজারে ডুবে গেছে ট্রলারগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে নিম্নচাপ: কক্সবাজারে ৬ ট্রলার ডুবি, ৬০ গ্রাম প্লাবিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT