চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুজিব’ মুক্তির জন্য ভালো সময় চিন্তা করছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:26 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবের মুক্তির জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্যাম বেনেগাল নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে প্রতীক্ষায় আছে সিনেপ্রেমী দর্শক। এরইমধ্যে প্রকাশিত হয়েছে ট্রেলার। সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে, এ নিয়ে সিনেমা সংশ্লিষ্টরাও কিছু বলছেন না।

তবে বুধবার ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির নিয়ে কথা বলেছেন মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে উঠে এসেছে সিনেমাটির মুক্তির বিষয়টিও।

এদিন বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মুক্তি প্রতীক্ষিত ‘মুজিব’ চলচ্চিত্র নিয়েও কথা উঠে।

এসময় প্রধানমন্ত্রী ‘মুজিব’ এর মুক্তি প্রসঙ্গে বলেন, ‘বর্তমানে চলচ্চিত্রটির এডিটিংয়ের কাজ চলছে। এডিটিং সম্পন্ন হলে আমরা একটা ভালো সময় চিন্তা করছি। সেভাবেই এটা আসবে।’

‘মুজিব’ চলচ্চিত্রটি নিয়ে বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, চলচ্চিত্রটির মূল শুটিং ঢাকায় হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। তারপর তো বেশিরভাগ শুটিং মুম্বাইতে করা হলো। এরপর কিছুটা ঢাকায় করে।

গেল কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ এর ট্রেলার উন্মোচন হয়েছে। যা অনলাইনে আসার পর সিনেমাপ্রেমীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে সমালোচনাও করছেন।

বিষয়টি সম্পর্কে অবগত আছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, ট্রেলারটা যদি গ্রহণযোগ্য না হতো, তাহলে ফ্রান্সে কান ফেস্টিভাল কোনদিন কিন্তু গ্রহণ করতো না। কাজেই এর কোয়ালিটি নিয়ে এখানে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু এ কথাটাও আপনাদের বিবেচনা করতে হবে যে, কান উৎসব কিন্তু যা তা গ্রহণ করে না বা তাদের এখানে দেখাতে দেয় না।’

এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে ৭ মার্চের ভাষণে জাতির পিতাকে ওইভাবে দেখার পর, সেটাকে অভিনয় করে দেখালে এটা নিতে অনেকের একটু কষ্ট হয়—এটা হলো সমস্যা। এটা যখন সিনেমা হবে, তখন কেউ না কেউ তো এটাতে অভিনয় করতে হবে। আর সেভাবে করার চেষ্টা করতে হবে, এবং আমি তো মনে করি যেটুকু করেছে চমৎকার করেছে। ট্রেলার কানে যাওয়ার আগে আমাকে পাঠানো হয়েছিল। আমি দেখেছি, যেখানে যেখানে সংশোধন দেওয়ার দিয়েছি। ঠিক করার পর সেটা কানে নিয়েছে।’

এরপর প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন ‘মুজিব’ চলচ্চিত্রে অভিনয় করা অভিনয়শিল্পীদের। তিনি বলেন, ‘এখানে যারা অভিনয় করেছেন, তারা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন।’

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়। ঢাকায় শেষভাগের দৃশ্যধারণ হয় গত নভেম্বর থেকে।

বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ বাংলাদেশ ও ভারতের আরও অনেক নামিদামি তারকারা এতে অভিনয় করেছেন।

Tags: নুসরাত ফারিয়াপ্রধানমন্ত্রীবঙ্গবন্ধুবাংলাদেশবাংলাদেশ-ভারতভারতমুজিবমুজিব: একটি জাতির রূপকাররিয়াজলিড বিনোদনশেখ হাসিনাশ্যাম বেনেগালসিনেমা
Previous Post

ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার আফ্রিদি

Next Post

কুশিয়ারার পানি কবে পাচ্ছি?

Next Post
কুশিয়ারার পানি কবে পাবো, এই বিষয়ে আলোচনা করছেন একজন নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুশিয়ারার পানি কবে পাচ্ছি?

চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৪০২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT