চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 পূর্বাহ্ন 06, জুন 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মোদি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৮ জুন টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। মোদির শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ৬ জুন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ৭ জুন শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নরেন্দ্র মোদীর তৃতীয়বার শপথ গ্রহণের অনুষ্ঠানে একাধিক প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। জানা যাচ্ছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, মরিশাসের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন মোদির শপথ গ্রহণে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দপ্তর থেকে জানানো হয়েছে, মোদির শপথ গ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন বিক্রমাসিংহে। জয়ের পরই মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গেও কথা হয়েছে মোদির। তিনি ছাড়াও অতিথি তালিকায় নাম থাকতে পারে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথের।

ভারতের রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিক শপথ গ্রহণের পাশাপাশি একটি রাজনৈতিক মেগা ইভেন্টের আয়োজন করা হতে পারে। সেখানে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদের সদস্য ও জয়ী সাংসদরাও।

২০১৪ সালে মোদি যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, সেই সময় ‘সার্ক’ এর সকল সদস্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

Tags: প্রধানমন্ত্রীমোদির শপথশেখ হাসিনা
Previous Post

বিশ্বকাপে ঐতিহাসিক প্রথম জয় পেল উগান্ডা

Next Post

শাহরুখের প্রযোজনা সংস্থার নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ!

Next Post
শাহরুখ খান সিনেমার দৃশ্যে, গম্ভীর মুখে তাকিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের প্রযোজনা সংস্থার নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ!

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টয়নিসের অলরাউন্ড নৈপুণ্যে জিতল অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT