চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা হচ্ছেন আলোর বাতি: ইনু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 27, মে 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন জনসভায়, ব্যানার ও সমর্থকদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প বিএনপি-জামাত হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, শেখ হাসিনা হচ্ছেন আলোর বাতি। তার নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে, সে উন্নয়নকে আরও অনেক দূর নিয়ে যেতে হবে।’

শনিবার (২৭ মে) বিকেল স্থানীয় নোমানী ময়দানে জেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, বিএনপির হাতে উন্নয়নের কোন ফরমুলা নাই, কোন জাদুর কাঠি নাই, দুর্নীতি, বৈষম্য ও দলবাজি কমানোর জন্য। ওরা (বিএনপি-জামাত) যখন ক্ষমতায় ছিল- তখন প্রত্যেকটি নেতার পিঠে দুর্নীতির ছাপ ও হাতে দলবাজির রক্ত ছিল। তাই শেখ হাসিনার বিকল্প বিএনপি জামাত হতে পারে না।

বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নয়নের পথে, সংবিধানের পথে মজবুতভাবে টিকিয়ে রাখবো। উন্নয়ন চাইলে মাঝ দরিয়ায় মাঝি বদলাতে হয় না। মাঝ দরিয়ায় যদি মাঝি বদলান, তাহলে সামাল দিতে পারবেন না।

আগামী জাতীয় সংসদ সম্পর্কে হাসানুল হক ইনু বলেন, যাইহোক না কেন, যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তি প্রক্রিয়া ও উন্নয়নের ধারা অব্যবহত রাখতে জাসদসহ ১৪ দল একসাথে ভোট করবে। নির্বাচনের আগে কোন ভুতুড়ে সরকার এদেশে আসবে না। বিএনপি যাই বলুক না কেন, ভোটে কে আসলো আর কে আসলো না এটা দেখার সময় আমাদের নাই।

জাসদ সভাপতি বলেন, বাংলাদেশর ভোটে কোন বিদেশী বা দেশী মহল আটকাতে পারবে না। আমেরিকার ভিসা নীতি না ইউরোপের নির্বাচনী নীতি সেগুলো নিয়ে মাথা ঘমানোর সময় বাংলার জনগনের নাই। আমেরিকা রাজনীতি আমেরিকার কাছে। বাংলার রাজনীতি আমার কাছে।

মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে জনসভায় জাসদের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি এ্যাডভোকেট রবিউল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম ও ওবাইদুর রহমান চুন্নু, জেলা জাসদের সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি প্রমুখ বক্তব্য রাখেন।

Tags: ইনুজাসদ
Previous Post

লাইভে এসে ৭ বোতল মদ্যপানে চীনা ইনফ্লুয়েন্সারের মৃত্যু

Next Post

আওয়ামী লীগকে আক্রমণকারী সাজাতে নাটক সাজিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগকে আক্রমণকারী সাজাতে নাটক সাজিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

জনসমাগমে ভিড়, সরকারের পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না বলে ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না: বিএনপি নেতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT