চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

লোকসভায় মোদি সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 অপরাহ্ন 31, জুলাই 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী, ভাষণ দিচ্ছেন, পেছনে সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) লোকসভায় উত্থাপিত পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির নবম প্রতিবেদনের জবাবে ভারত সরকার তাদের এ অবস্থান তুলে ধরে।

ভারতীয় কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের সভাপতিত্বে গঠিত কমিটি ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ পর্যালোচনা করে এবং বিভিন্ন সুপারিশের অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য চায়।

এর পরিপ্রেক্ষিতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, অন্য কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার নীতি ভারত ধারাবাহিকভাবে অনুসরণ করে আসছে। শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি বজায় রাখা হয়েছে।

বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দলের নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করছেন। তার নামে বিবৃতিও দেওয়া হচ্ছে। এছাড়া তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।

প্রতিবেদনে শেখ হাসিনাকে ভারতে রাখার বিষয়ে নয়াদিল্লির অবস্থানও ব্যাখ্যা করা হয়েছে।

এতে বলা হয়, যাদের জীবনের ওপর তাৎক্ষণিক হুমকি রয়েছে বা যারা ব্যতিক্রমী মানবিক পরিস্থিতির মুখোমুখি, তাদের আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের সভ্যতাগত মূল্যবোধ ও মানবিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সরকার জানিয়েছে, ওই বিবেচনাতেই শেখ হাসিনাকে ভারতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।

এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানবিক বিবেচনার পাশাপাশি আন্তর্জাতিক দায়বদ্ধতা, আইনি অঙ্গীকার ও কূটনৈতিক সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখার সুপারিশ করেছে পার্লামেন্টের স্থায়ী কমিটি।

ভারত সরকারের প্রতিবেদনে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধটি বিবেচনা করছে এবং প্রযোজ্য আইনি কাঠামো অনুযায়ী তা প্রক্রিয়াধীন। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের পর তার প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধের বর্তমান অবস্থা সম্পর্কে কমিটি ব্যাখ্যা চেয়েছিল।

গত ৩১ জুলাই পর্যন্ত প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে নয়াদিল্লি নতুন কোনো নীতিগত ঘোষণা দেয়নি।

ভারতের রাজধানীতে অবস্থানরত কূটনৈতিক পর্যবেক্ষক এবং দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে উপস্থাপিত নথিটি মূলত সরকারের বিদ্যমান অবস্থানকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। এতে নতুন কোনো নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেয়নি।

প্রতিবেদনটিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যও পুনর্ব্যক্ত করা হয়েছে।

তিনি সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, বাংলাদেশের অনুরোধ ভারত পেয়েছে, তা যথাযথ আইনি প্রক্রিয়ায় পরীক্ষা করে দেখা হচ্ছে।

Tags: রাজনৈতিক কর্মকাণ্ডলোকসভাশেখ হাসিনা
Previous Post

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

Next Post

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

Next Post
ক্যারাটে ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ব্যক্তির মৃতদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT